Home খেলাধুলা সাকিব-মাশরাফিকে নিয়ে চাওয়া জানালেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী

সাকিব-মাশরাফিকে নিয়ে চাওয়া জানালেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী

Share

সাকিব-মাশরাফিকে নিয়ে চাওয়া জানিয়েছেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে থাকা মামলার সমাধানের কথা বলেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে রাজনীতি বিবেচনা না করে এগোতে চান। সরকার সাকিব ও মাশরাফির ব্যাপারে নমনীয় অবস্থান নেবে বলে আশাপ্রকাশ করেন তিনি। এমনকি সাকিবকে দেশে ফেরানোর আশ্বাসও দেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

নিজ কার্যালয়ে হাসতে হাসতে বললেন, আমি আগের আমিনুলই আছি ও থাকব। প্রায় মিনিট দশেক দলের ও নিজের ক্রীড়াঙ্গন নিয়ে পরিকল্পনা বললেন। এরপর সাংবাদিকরা একে একে প্রশ্ন করতে থাকলেন। সেই পর্ব বিশ মিনিট পার হয়েছে। কোনো ক্লান্তি নেই, উত্তর দিয়েই যাচ্ছেন

আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শেষে আবার সেই চিরচেনা আমিনুল। সাংবাদিকদের জটলায় একেক জন বিক্ষিপ্তভাবে অভিনন্দন, প্রশ্ন করতে থাকলেন। এর মধ্যে আবার বলতে থাকলেন, আমি মন্ত্রী হয়েছি বা যাই হয়েছি৷ আপনাদের সেই আমিনুলই রয়েছি এবং থাকব৷ সবার পরামর্শ ও সহযোগিতায় ক্রীড়াঙ্গন ও দেশ এগিয়ে নিতে চাই।

জনাকীর্ণ সংবাদ সম্মেলন শেষের পর সাংবাদিকরা তার কার্যালয় থেকে বের হতে গিয়ে পড়েন জনস্রোতে। মিরপর, পল্লবী তার এলাকাবাসী ও ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ এসেছেন শুভেচ্ছা জানাতে। দ্বিতীয় তলা থেকে মাইকে সবার উদ্দেশ্যে বলেন, আপনাদের ভালোবাসা আমি গ্রহণ করেছি। আপনারা আমাকে ভোট দিয়েছেন ও দোয়া করেছেন৷ প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আমি যথাযথ পালন করব৷ আমার দরজা আপনাদের জন্য সব সময় উন্মুক্ত।

Related Articles

থাইল্যান্ড ছাড়ল রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঁচ...

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো...