Home প্রচ্ছদ নারী নেতৃত্বের ধারাবাহিকতা ধরে রাখতে হবে : জাইমা রহমান

নারী নেতৃত্বের ধারাবাহিকতা ধরে রাখতে হবে : জাইমা রহমান

Share

বাংলাদেশকে নতুন করে গড়তে তরুণদের মেধা কাজে লাগানোর পাশাপাশি নারী নেতৃত্বের ধারাবাহিকতা তৈরি এবং পলিসি মেকিংয়ে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে উইমেন ইন ডেমোক্রেসির উদ্যোগে ‘গণতন্ত্রের সংগ্রামে নারী : অবদান, দায় ও দায়িত্ব’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।

জাইমা রহমান বলেন, আমরা অন্য রকম একটা দেশ গড়তে চাই। এ জন্য মানুষের চিন্তা জগতে পরিবর্তন আনতে হবে। পলিসি মেকিংয়ে নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে। আর নারীদের নিরাপত্তা নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকেই দায়িত্ব নিতে হবে।

পলিসি মেকিংয়ে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ছাত্র নেতৃত্ব থেকে স্থানীয় সরকার পর্যন্ত পাইপলাইনটা সৃষ্টি করা এবং ধরে রাখতে হবে। অন্যথায় সুযোগ-সুবিধা থাকবে না। ফলে ভালো ভালো নেত্রীদের আমরা সুযোগ দিতে পারব না। তাই নারী নেতৃত্বের ধারাবাহিকতা তৈরির পাশাপাশি ধরেও রাখতে হবে। আর নারীদের প্রতি অর্থনৈতিক বৈষম্য দূর করতে আরও সুযোগ-সুবিধা দিতে হবে। তাদের সেই সুবিধা দিলে নারীরা যে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারছে না; এটা কমে আসবে

তিনি আরও বলেন, কারও যদি রাজআবার বড় হবে? আমরা দেখি পুরুষদের জন্য অনেক রকম সুযোগ-সুবিধা নীতি আর নাগরিক দায়িত্ব না থাকে, তাহলে সে কীভাবে বুঝবে যে- এইভাবে বা এই পথে যাওয়া উচিত। তাল গাছের ছায়ার মতো যদি কেউ একজন না থাকে, তাহলে কীভাবে ছোট গাছটা থাকে, কিন্তু নারীদের ওইভাবে দেওয়া হয় না। সবকিছু ছেলেরা করবে এমন নয়, নারীদের জন্যও সুযোগ-সুবিধা থাকতে হবে।

Related Articles

প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিয়ানমারে জাতীয় পুনর্মিলন বিষয়ক জাপান...

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৭...

থাইল্যান্ড ছাড়ল রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঁচ...

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...