Home প্রচ্ছদ যশোরে তারেক রহমানের জনসভায় নেতাকর্মীর ঢল

যশোরে তারেক রহমানের জনসভায় নেতাকর্মীর ঢল

Share

যশোর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে সকাল থেকেই সেখানে জড়ো হচ্ছেন দলের নেতাকর্মীরা। সোমবার (২ ফেব্রুয়ারি) সরেজমিনে সভাস্থলে দেখা যায়, জনসভাস্থলের চারপাশে সিএসএফ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণে সিসিটিভি ক্যামেরা আছে। এর মাধ্যমে জনসভাস্থলের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সভায় যোগ দিতে সকাল থেকে আশপাশের জেলা ও উপজেলা থেকে নেতাকর্মী ও সমর্থকরা আসতে শুরু করেছেন।

জনসভাকে কেন্দ্র করে যশোর শহর ও আশপাশের এলাকায় কয়েক দিন ধরেই বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ভোর থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে মিছিল নিয়ে জনসভাস্থলে জড়ো হন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা জানান, সকাল থেকেই তারা যশোরে জনসভার উদ্দেশে রওনা দিয়েছেন।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই জনসভাকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের উপস্থিতিতে জনসভা সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।

Related Articles

প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিয়ানমারে জাতীয় পুনর্মিলন বিষয়ক জাপান...

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৭...

থাইল্যান্ড ছাড়ল রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঁচ...

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...