Home প্রচ্ছদ সতর্ক থাকতে হবে, যেন আপনার ভোট অন্য কেউ দিতে না পারে: তারেক রহমান

সতর্ক থাকতে হবে, যেন আপনার ভোট অন্য কেউ দিতে না পারে: তারেক রহমান

Share

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘এবার আমাদের আগের দিন থেকে ভোট দেওয়ার প্রস্ততি গ্রহণ করতে হবে। যাতে আপনার ভোটে অন্য কেউ সিল দিতে না আসতে পারে। যার যার এলাকার ভোট কেন্দ্রে সর্তক দৃষ্টি রাখতে হবে। সঠিক কেউ ভোট দিচ্ছে নাকি অন্য এলাকা থেকে এসে ভোট দিচ্ছে এ ব্যাপারে সর্তক থাকতে হবে। সবাইকে সকাল সকাল ভোট কেন্দ্রে যেতে হবে।’

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চরজানা বাইপাস এলাকায় খোলা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ভোট দিয়ে চলে আসলে হবে না। ভোট যাতে অন্য দিকে চলে না যায় সেদিকে সবাইকে সর্তক থাকতে হবে।

তারেক রহমান বলেন, এখনও কোনো কোনো মহল চেষ্টা করছে কীভাবে ভোটকে বাধাগ্রস্ত করা যায়। তাদের বিভিন্ন লোকজন দিয়ে মা-বোনদের এনআইডি ও বিকাশ নেওয়ার চেষ্টা করছে। এভাবে তাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে৷ মেগা প্রজেক্টের মাধ্যমে মেগা দুর্নীতি হয়েছে।

Related Articles

উৎপাদনে ফিরলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট

টানা দুই দিন বন্ধ থাকার পর অবশেষে বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে পার্বতীপুরের বড়পুকুরিয়া...

ইনজুরিতে মৌসুম শেষ বার্সা তারকা ইয়ামালের

স্প্যানিশ ওয়ান্ডার কিড লামিন ইয়ামালকে নিয়ে স্বস্তির খবরের পাশাপাশি বড় ধাক্কাও খেল...

দেশে তেলের সংকট নেই, সৃষ্টি করা হয়েছে : স্থানীয় সরকারমন্ত্রী

দেশে তেলের সংকট নেই, কিছু অসাধু ব্যবসায়ীর অনৈতিক কর্মকাণ্ডের কারণেই এই পরিস্থিতি...

থানার ভেতরেই জুবায়ের-মোসাদ্দেককে পেটালেন ছাত্রদল নেতাকর্মীরা

রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুই নেতা এ...