Home প্রচ্ছদ ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

Share

ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের সাথে নির্বাচন নিয়ে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় বৈঠকটি শুরু হয়ে শেষ হয় বেলা ১টায়।

 

 

ঢাকা-১৭ আসনের চারটি থানার মধ্যে আজ বৈঠকে বসেছিলেন বনানী থানার নেতাকর্মীরা। সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দীনসহ থানা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে নাসির উদ্দীন জানান, নির্বাচন নিয়ে এটি ছিলো ধারাবাহিক মিটিংয়েরই অংশ বিশেষ। তারেক রহমান ১৭ আসনে ভোটারদের কি কি সমস্যা আছে তা চিহ্নিত করে সে বিষয়ে ভোটারদের অঙ্গীকার দেবেন বলে জানান। এছাড়া বিকালেও তারেক রহমানের সাথে আরেকটি নির্বাচনী বৈঠক রয়েছে বলেও জানান তিনি।

Related Articles

বিরোধী দলের ‘কম-বেশি’ হলেও মূল্যায়ন আছে: প্রতিমন্ত্রী শাহে আলম

বিরোধী দলকে ‘কম-বেশি’ হলেও মূল্যায়ন করা হচ্ছে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন...

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

শিউলি ফুলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে ভক্তদের কাছ থেকেই ফুলের সঙ্গে...

জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ আছে: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে বিরোধী দল জামায়াতে ইসলামীর সম্পর্ক রয়েছে বলে...

স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম

জনগণের ভোটাধিকার নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার...