Home প্রচ্ছদ বাড়ি-গাড়ি নেই রাশেদ খানের, নিজের আছে ৩০ ভরি স্বর্ণ ও স্ত্রীর ১০ ভরি

বাড়ি-গাড়ি নেই রাশেদ খানের, নিজের আছে ৩০ ভরি স্বর্ণ ও স্ত্রীর ১০ ভরি

Share

গণঅধিকার পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খানের বাড়ি, গাড়ি, প্লট ও জমি নেই বলে নির্বাচনি হলফনামায় উল্লেখ করেছেন। তিনি নিজের পেশা হিসেবে রাজনীতি ও ব্যবসা এবং স্ত্রী গৃহিণী বলে উল্লেখ করেছেন।

হলফনামা অনুযায়ী, বর্তমানে রাশেদ খানের কাছে নগদ অর্থ রয়েছে ৩৫ লাখ ৪৫ হাজার ৮৭৫ টাকা। তার স্ত্রী রাবেয়া আক্তার আলোর রয়েছে নগদ ৩০ হাজার টাকা।

এ ছাড়া দুটি বেসরকারি ব্যাংকের ঝিনাইদহ শাখা ও ঢাকা সেনানিবাস শাখায় রাশেদ খানের ব্যক্তিগত হিসাবে জমা রয়েছে ৭ হাজার ৫৮২ টাকা।

রাশেদ খানের নিজের ৩০ ভরি ও তার স্ত্রীর ১০ ভরি সোনা রয়েছে। এসব সোনা উপহার হিসেবে পেয়েছেন বলে তিনি হলফনামায় উল্লেখ করেছেন। সোনার অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ৩৬ লাখ ৫৩ হাজার ৪৯৭ টাকা। যার বর্তমান বাজারমূল্য ৮১ লাখ ৪৮ হাজার ৪১২ টাকা।

স্ত্রীর নামে সোনা, ইলেকট্রনিক পণ্য, আসবাবপত্র ও উপহার সামগ্রীর অর্জনকালীন মূল্য উল্লেখ করা হয়েছে ২ লাখ ৭০ হাজার টাকা। যার বর্তমান মূল্য ১৭ লাখ ৭০ হাজার টাকা।

রাশেদ খানের নামে কোনো স্থাবর সম্পত্তি বা জমিজমা, প্লট, গাড়ি বা বাড়ি নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

এমনকি তার স্ত্রীর নামেও কোনো বাড়ি, গাড়ি, জমি বা প্লট নেই। ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন জমাদানের তথ্যে তিনি সাড়ে চার লাখ টাকা আয় দেখিয়েছেন। সম্পদের পরিমাণ দেখিয়েছেন ৩৮ লাখ ৪৫ হাজার ৯১৫ টাকা। তার নামে কোনো শেয়ার বন্ড, সঞ্চয়পত্র বা ব্যাংক আমানত নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

Related Articles

নারীর অগ্রযাত্রা ছাড়া টেকসই উন্নয়ন অসম্ভব: মির্জা ফখরুল

নারীদের পেছনে রেখে কোনোভাবেই জাতীয় লক্ষ্য অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন...

যে কোনো সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে : পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জনগণের বিভিন্ন সমস্যার...

ভোজ্যতেলের সংকট নেই, দামও বাড়বে না : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘দেশে জ্বালানি তেল কিংবা ভোজ্যতেলের কোনো সংকট...

নির্বাচন পেছাতে হাদি হত্যাকাণ্ডকে ঢাল বানানো হয়েছিল : নাছির উদ্দীন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সংসদ নির্বাচন পেছানোর...