Home প্রচ্ছদ তারেক রহমানের প্রত্যাবর্তন হবে ঐতিহাসিক, সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে: ইশরাক

তারেক রহমানের প্রত্যাবর্তন হবে ঐতিহাসিক, সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে: ইশরাক

Share

ঢাকা-৬ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন শুধু একটি স্মরণীয় দিন নয়, এটি হবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি ঐতিহাসিক অধ্যায়। এই প্রত্যাবর্তনকে ঘিরে দেশব্যাপী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান তিনি।

শনিবার ২০ ডিসেম্বর রাজধানী ওয়ারীতে ইশরাক হোসেনের নির্বাচনী কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীর রূহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন,  এই এলাকায় গত ৪০ বছর ধরে বিএনপির রাজনীতি যেভাবে আমার প্রবীণ মুরুব্বীরা প্রতিষ্ঠা করেছেন, সেই অভিজ্ঞতা ও যোগ্যতার কাছে আমি নগণ্য। প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্ত ও কর্মকাণ্ড আমরা তাদের পরামর্শ, দোয়া ও ভালোবাসা নিয়েই বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, দলীয় সিদ্ধান্তে আমাকে মনোনীত করা হয়েছে। কিন্তু আমার চেয়ে যোগ্য ও অভিজ্ঞ নেতারা আছেন। তবুও তারা সৌহার্দ্যপূর্ণভাবে আমাকে গ্রহণ করেছেন, যা বিএনপির ঐক্যের অনন্য দৃষ্টান্ত।

 

 

ইশরাক হোসেন বলেন, “ঢাকা-৬  ও ৭ আসনে আমরা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব। নানা অদৃশ্য ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় দলীয় নেতৃত্ব আমাদের একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন।”

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, “খালেদা জিয়াকে গ্রেফতারের পর যখন আন্দোলন প্রায় নিস্তব্ধ হয়ে পড়েছিল, তখন তারেক রহমান লন্ডন থেকে দলকে নতুন করে সংগঠিত করেন। তার নেতৃত্বেই বিএনপি আজও দেশের সর্ববৃহৎ ও সুশৃঙ্খল রাজনৈতিক দল হিসেবে টিকে আছে।

তিনি জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকার বিভিন্ন প্রবেশপথে অভ্যর্থনা কেন্দ্র স্থাপন করা হবে। বাবুবাজার ব্রিজ, সদরঘাট টার্মিনালসহ গুরুত্বপূর্ণ এলাকায় নেতাকর্মীরা দায়িত্ব পালন করবেন। বিমানবন্দর থেকে ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিতব্য সমাবেশ হবে ইতিহাসের অন্যতম বড় জনসমাবেশ।

 

 

ইশরাক হোসেন বলেন, “সেদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত আমাদের রাজপথে থাকতে হবে। নেতার বাসভবনে প্রবেশের পরেই আমাদের কর্মসূচি শেষ হবে। পরদিনও আরও কর্মসূচি থাকতে পারে।

দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সমাজ কল্যাণ সম্পাদক কাজী আবুল বাশার, ঢাকা ৭ এর বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ,  বিএনপি ঢাকা মহানগর দক্ষিনের যুগ্ন আহবায়ক আবদুস সাত্তার, সাইদুর রহমান মিন্টু, মকবুল ইসলাম টিপু, স্বেচ্ছাসেবক দলের জহির উদ্দিন তুহিন, দেলোয়ার হোসেন রিন্টু, শ্রমিক দলের সুমন ভুইয়া, ছাত্রদলের রহিম ভুইয়া, ইরফান আহমেদ ফাহিম, মোজাম্মেল হক মক্ত, হাজী লিয়াকত আলী, তাইজুদ্দিন তাইজু, সাব্বির আহমেদ আরেফ, আবদুল কাদির সহ সূত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া, কোতোয়ালি, বংশাল থানা, ওয়ার্ডের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীবৃন্দ।

Related Articles

সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত : স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটের রায়কে সম্মান জানাতে হলে আগে সংসদে অংশ নিতে হবে বলে মন্তব্য...

এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ৮ সরকারি কর্মকর্তা!

সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ আট...

‘মিস লংকা’র হিপহপ ভার্সন নিয়ে আসছেন জি স্যাম

শ্রোতাদের জন্য ঈদে নতুন গান নিয়ে আসছেন দেশের আন্ডারগ্রাউন্ড র‍্যাপ শিল্পী জি...

বগুড়ার বৃহত্তর ভস্তা ঈদগাঁ মাঠের নতুন কমিটি গঠন

সিনিয়র সাংবাদিক ইসহাক আসিফকে উপদেষ্টা করে শেরপুর উপজেলার বৃহত্তর ভস্তা ঈদগাঁ মাঠের...