Home খেলাধুলা আবারও অপারেশনের টেবিলে যাচ্ছেন নেইমার

আবারও অপারেশনের টেবিলে যাচ্ছেন নেইমার

Share

সান্তোসকে বাঁচিয়ে এবার অপারেশনের টেবিলে যাচ্ছেন নেইমার। স্বাভাবিকভাবেই আগামী বিশ্বকাপে তার খেলা নিয়ে শংকা জেগেছে। ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি আগেই জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের দলে থাকতে নেইমারকে শতভাগ ফিট হয়ে আসতে হবে।

ঘন ঘন চোট আর অস্ত্রোপচার। নেইমারের পুরো ক্যারিয়ার জুড়ে এমনটা নতুন নয়। এবার হাঁটুর অস্ত্রোপচারে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা। হাঁটুর চোট নিয়েই অবনমন এড়াতে নিজের ক্লাব সান্তোসের হয়ে খেলেছেন। ব্রাজিলিয়ান সিরি-এ লিগে রবিবার ক্রুজেইরোকে ৩-০ গোলে হারিয়ে অবনমন এড়িয়েছে নেইমারের ক্লাব। কিন্তু ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টারের নতুন অস্ত্রোপচারে আবার প্রশ্ন উঠছে, আগামী বছরের বিশ্বকাপ খেলতে পারবেন তো নেইমার!

গত জানুয়ারিতে সৌদি আরবের আল হিলাল থেকে ফিরে শৈশবের ক্লাব সান্তোসে যোগ দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। শেষ চার ম্যাচে পাঁচ গোল করে দলকে ব্রাজিলের শীর্ষ লিগে টিকে রাখতে বড় ভূমিকা রেখেছেন। গত কয়েক সপ্তাহ কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া নেইমার সর্বশেষ ম্যাচের পর বলেন, দলকে সাহায্য করতেই চোট নিয়ে খেলে গেছেন। এখন বিশ্রাম নেবেন। এরপর হবে অস্ত্রোপচার।

Related Articles

থাইল্যান্ড ছাড়ল রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঁচ...

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো...