Home আন্তর্জাতিক বাংলাদেশে রফতানি করতে ১ লাখ টন চাল কিনছে পাকিস্তান

বাংলাদেশে রফতানি করতে ১ লাখ টন চাল কিনছে পাকিস্তান

Share

বাংলাদেশে সরবরাহের জন্য ১ লাখ টন চাল কিনতে একটি দরপত্র আহ্বান করেছে ট্রেডিং করপোরেশন অব পাকিস্তান (টিসিপি)। সোমবার (২৪ নভেম্বর) এ তথ্য প্রকাশিত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানের সংবাদমধ্যম দ্য ডন।

ডন জানায়, গেল ২০ নভেম্বর জারি করা টিসিপি টেন্ডার অনুসারে, মূল্য প্রস্তাব জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৮ নভেম্বর বেলা ১১টা ৩০ মিনিট।

প্রতিবেদন অনুসারে, করাচি বন্দর দিয়ে ‘ব্রেক বাল্ক কার্গো আকারে বাংলাদেশে রফতানির জন্য’ এক লাখ টন লম্বা দানার সাদা চাল (IRRI-6) কেনার জন্য কোম্পানি, অংশীদারিত্ব এবং একক মালিকদের কাছ থেকে ‘পৃথক সিল করা দরপত্র’ আহ্বান করা হয়েছে।

দরপত্র অনুসারে, চাল ‘পাকিস্তানে উৎপাদিত সবশেষ ফসলের মজুদ’ থেকে সরবরাহ করতে হবে এবং কোনো অপ্রীতিকর গন্ধ, ছত্রাকের চিহ্ন, বিষাক্ত আগাছার বীজ, পোকামাকড় এবং আক্রমণ ছাড়াই মানুষের ব্যবহারের জন্য উপযুক্ত হতে হবে।

পাকিস্তান ও বাংলাদেশ ফেব্রুয়ারিতে ৫০ হাজার টন চাল আমদানির মাধ্যমে সরাসরি (সরকার পর্যায়ে) বাণিজ্য শুরু করে।

সূত্র: ডন

Related Articles

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামি শনাক্ত ও আইনের আওতায় আনায় আইন, বিচার ও...

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে আব্দুল...

৭৪ ভোটের ৭৩ ভোট তামিমের, হলেন বিসিবি সভাপতি

নির্বাচন ঘিরে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিবেশটা ছিল অন্য রকম। পরিবেশ...

সরকারে ঢোকার ঝুঁকি এত ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয় জেনেই সরকারে ঢোকার ঝুঁকি নিয়েছিলেন...