Home খেলাধুলা রোনালদোর চোখধাঁধানো বাইসাইকেল গোল, আল নাসরের জয়

রোনালদোর চোখধাঁধানো বাইসাইকেল গোল, আল নাসরের জয়

Share
ঘরের মাঠে আল খালিজকে ৪-১ গোলে হারিয়ে সৌদি প্রো লিগে সহজ জয় পেয়েছে আল নাসর।। তবে আল নাসরের জয় ম্যাচের মূল আকর্ষণ ছিল না, ছিল রোনালদোর বাইসাইকেল কিকে গোল করাটা। ৪০ বছর পার করা পর্তুগিজ এই তারকার চোখধাঁধানো গোল সবাইকে অবাক করেছে।বর্ণাঢ্য ক্যারিয়ারজুড়ে অনেক দর্শনীয় গোল করেছেন রোনালদো। তেমনই একটির দেখা মিলল সৌদি প্রো লিগে আল নাস্‌র ও আল খালিজের ম্যাচে। ৪০ বছর বয়সে এসে রোনালদোর এমন গোল প্রমাণ করে দেয়, তার ফিটনেসের মান এখনও কতটা উঁচুতে।

একই সঙ্গে গোলটি মনে করিয়ে দেয়, সাত বছর আগে জুভেন্টাসের জার্সিতে বাইসাইকেল কিকে তার একইরকম গোলের কথাও।

রোববার রোনালদো গোলটি করেছেন দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে। তার আগে জালের দেখা পেয়েছেন জোয়াও ফেলিক্স, ওয়েসলি ও সাদিও মানে।

হাজার গোলের পথে ছুটে চলা রোনালদোর ক্যারিয়ার গোলসংখ্যা হলো ৯৫৪, এবারের সৌদি প্রো লিগে ৯ ম্যাচে ১০টি। একটি গোল বেশি করে লিগের সর্বোচ্চ স্কোরারের তালিকায় তার ওপরে আছেন কেবল ক্লাব সতীর্থ ফেলিক্স।৯ ম্যাচে শতভাগ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে আল নাসর। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আল হিলাল।

Related Articles

থাইল্যান্ড ছাড়ল রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঁচ...

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো...