Home প্রচ্ছদ প্রাণনাশের হুমকির অভিযোগ, আইনি ব্যবস্থা নিচ্ছেন পপি

প্রাণনাশের হুমকির অভিযোগ, আইনি ব্যবস্থা নিচ্ছেন পপি

Share

পারিবারিক দ্বন্দ্বে ফের শিরোনামে এলেন চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। এবার তিনি এনেছেন হত্যার হুমকির অভিযোগ। নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায়ও কথাও জানালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

শনিবার দুপুরে পপি জানান, তার চাচাতো বোন জামাই তারেক আহমেদ চৌধুরী দীর্ঘদিন ধরে তাকে হুমকি দিয়ে আসছেন। বছরখানেক ধরে চলা এই ভয়-ভীতি এখন এতটাই বেড়েছে যে নিকট-আত্মীয়ের মৃত্যুসংবাদ শুনেও তিনি বাড়ি যেতে পারেননি। খুলনায় গেলেই নায়িকা পপিকে হত্যার হুমকি দিয়েছেন তারেক।

পপির সমকালকে বলেন, ‘১৯ নভেম্বর বড় চাচা কবির হোসেন মারা গেছেন। খবর শুনে খুলনা যাওয়ার প্রস্তুতি নিই। বিষয়টি জানতেই তারেক ফোন করে জানায়, সেখানে গেলেই আমাকে মেরে ফেলবে। নিজের নিরাপত্তার কথা ভেবে যেতে পারিনি।’

চিত্রনায়িকা পপি বর্তমানে নিজের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে রয়েছেন। তিনি প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

পপি বলেন, ‘২০০৭ সালে চাচা কবির হোসেনের কাছ থেকে জমি  কিনেছি। দলিল থাকা সত্ত্বেও তারা সেই জমি দিচ্ছে না। জমি ভোগ করতে গেলেই নানা ভয় দেখানো হয়।’

তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে এর আগে একটি সাধারণ ডায়েরি করা হয়। সম্প্রতি যে ঘটনা ঘটেছে তারা আমরা দ্রুত আইনি ব্যবস্থার দিকে এগোচ্ছি।’

পপি বলেন, ‘আগের সরকারে আওয়ামী লীগের কিছু স্থানীয় নেতাকে ব্যবহার করে আমাকে হয়রানি করা হয়েছে। সরকার পরিবর্তনের পর এখন বিএনপির নেতাদের সঙ্গে সখ্যতা গড়ে একই হুমকি-ধমকি দিচ্ছেন তারেক। সে স্পষ্ট বলেছে, খুলনায় গেলে জীবিত ফিরতে পারব না আমি।’

অভিযোগ সম্পর্কে জানতে তারেক আহমেদ চৌধুরীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সমকালকে বলেন, ‘দুই দিন হল আমার শ্বশুর মারা গেছেন। এই সময়ে আমাদের কারো মনের অবস্থা ভালো না। তবে আমার বিরুদ্ধে পপি যে অভিযোগ তুলেছেন তা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। এছাড়া আমি তার পরিবারের তেমন কেউ না। পপির মা ও আপন বোনের সঙ্গে কথা বললে তার বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত বলতে পারবেন।’

প্রসঙ্গত, এর আগে চলতি বছরের জুলাই মাসে অভিযুক্ত তারেকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ আনেন পপির আরেক চাচা মিয়া বাবুল হোসেন। আপন ভাইজি জামাই ও একটি ব্যাংকে কর্মরত তারেক আহমেদ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলনও করেন তিনি।

Related Articles

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়তে চান প্রধানমন্ত্রী

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

দেশে সব ধরনের তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি মন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে যে...

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের ভারতে না খেলা নিয়ে উত্তাল হয়েছিল ক্রিকেট...

বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক...