Home খেলাধুলা ‘হার্টবিট বেড়ে গিয়েছিল’, জোড়া গোলে দলকে জিতিয়ে বললেন রোনালদো

‘হার্টবিট বেড়ে গিয়েছিল’, জোড়া গোলে দলকে জিতিয়ে বললেন রোনালদো

Share

সৌদি প্রো লিগে আরও একবার ক্রিশ্চিয়ানো রোনালদোর জাদুতে নাটকীয় জয় পেল আল নাসর। আল-ফায়েহার বিপক্ষে ২-১ গোলের জয়ে দলের দুটি গোলই এসেছে পর্তুগিজ মহাতারকার পা থেকে। এর মধ্যে দ্বিতীয় গোলটি ছিল ম্যাচের শেষ মুহূর্তে নেওয়া এক পেনাল্টি। ৪০ বছর বয়সেও এমন স্নায়ুচাপের মুহূর্ত নিয়ে রোনালদো স্বীকার করেছেন, তার ‘হার্টবিট  স্বাভাবিকের চেয়ে একটু দ্রুত’ চলছিল।

ম্যাচে ৩৭তম মিনিটে প্রথম গোল করে দলকে সমতায় ফেরান রোনালদো। এরপর খেলা যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই ইনজুরি টাইমে পেনাল্টি পায় আল নাসর। স্পট কিক থেকে ঠাণ্ডা মাথায় গোল করে দলের পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করেন সিআরসেভেন। এই জয়ে ৭ ম্যাচ থেকে ২১ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান ধরে রাখল হোর্হে জেসুসের দল।

ম্যাচ শেষে থমানিয়াহ স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো সেই শেষ মুহূর্তের চাপ নিয়ে বলেন, ‘আজ আমার হার্টবিট আগের চেয়ে একটু দ্রুত চলছিল। কিন্তু এটাই ফুটবল, এটাই আমার জীবন। ২২ বছর ধরে এটাই করে আসছি, তাই আমি খুশি।’

চলতি মৌসুমে ৭ ম্যাচে ৮ গোল করা রোনালদো ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যকেই বড় করে দেখছেন। সৌদি প্রো লিগের শিরোপা জেতাই তার মূল লক্ষ্য। তিনি বলেন, ‘আমরা লিগের শীর্ষে আছি, কিন্তু এই ধারা ধরে রাখতে হবে। মৌসুমটা দীর্ঘ। গোল করা সবসময়ই আনন্দের, দলকে জেতাতে সাহায্য করতে পেরে আমি খুশি। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের জয়। ব্যক্তিগত পুরস্কার নিয়ে ভাবি না, আমি লিগ জিততে চাই।’

Related Articles

থানার ভেতরেই জুবায়ের-মোসাদ্দেককে পেটালেন ছাত্রদল নেতাকর্মীরা

রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুই নেতা এ...

এই প্রথম হরমুজ পার হওয়া জাহাজ থেকে টোল নিল ইরান

ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পীকার হামিদরেজা হাজিবাবেই জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলা জাহাজের...

ফের বিয়ের পিঁড়িতে জেনিফার, পাত্র কে?

ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেটকে ঘিরে নতুন করে বিয়ের গুঞ্জন...

শান্ত-ফিজে ভর করে কিউদের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতল বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ...