Home খেলাধুলা ডেঙ্গু আক্রান্ত রিয়াদকে হাসপাতালে ভর্তি

ডেঙ্গু আক্রান্ত রিয়াদকে হাসপাতালে ভর্তি

Share

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ (৩৯) ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রিয়াদের অসুস্থ হওয়ার খবরটি তার পারিবারিক সূত্রে পাওয়া গেছে। তার স্ত্রী জান্নাতুল কাউসার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে অসুস্থ হওয়ার খবর জানিয়েছেন। ভক্তদের কাছে রিয়াদের দ্রুত সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন।

তিনি লিখেছেন, ‘আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন।’ বিসিবির ফিজিশিয়ান দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, মাহমুদউল্লাহ অবস্থা এখন কিছুটা ভালো। তিনি এখন উন্নতির পথে।’

Related Articles

থানার ভেতরেই জুবায়ের-মোসাদ্দেককে পেটালেন ছাত্রদল নেতাকর্মীরা

রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুই নেতা এ...

এই প্রথম হরমুজ পার হওয়া জাহাজ থেকে টোল নিল ইরান

ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পীকার হামিদরেজা হাজিবাবেই জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলা জাহাজের...

ফের বিয়ের পিঁড়িতে জেনিফার, পাত্র কে?

ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেটকে ঘিরে নতুন করে বিয়ের গুঞ্জন...

শান্ত-ফিজে ভর করে কিউদের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতল বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ...