Home আন্তর্জাতিক ট্রাম্প দক্ষিণ কোরিয়া পৌঁছানোর আগেই ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া

ট্রাম্প দক্ষিণ কোরিয়া পৌঁছানোর আগেই ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া

Share

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়া পৌঁছানোর ঠিক আগেই ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং নিশ্চিত করেছে যে তারা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

এর কিছুক্ষণ পরই উত্তর কোরিয়ায় পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় বৈঠকে বসার কথা রয়েছে। খবর বিবিসির

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই পরীক্ষাটি সম্ভবত উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রভাণ্ডারকে বৈধতা দেওয়ার একটি ছোট পদক্ষেপ মাত্র।

উত্তর কোরিয়ায় রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি উপরের দিকে উৎক্ষেপণ করা হয়, যা প্রায় সাত হাজার ৮০০ সেকেন্ড আকাশে উড়েছিল।

আজ বুধবারই দক্ষিণ কোরিয়ায় পৌঁছানোর পর দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং এর সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। এবারের এশিয়া সফরে চীনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের বৈঠকের বিষয়টি নিশ্চিত হলেও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং আনের সাথে বৈঠকের ইঙ্গিত পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্র ও চীন বিশ্বের সবচেয়ে বড় দুইটি অর্থনৈতিক শক্তির দেশ। মার্কিন শুল্ক ইস্যুতে গত কয়েক মাস ধরে শক্তিধর দেশ দুইটির মধ্যে টানাপোড়েন চলছে। এমন অবস্থার মধ্যে দক্ষিণ কোরিয়ার মাটিতে হলেও বৃহত্তর শক্তিধর দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠক এশিয়া অঞ্চলে বেশ গুরুত্ব পাচ্ছে।

ট্রাম্প বলেছেন, তিনি আশা করছেন চীনের নেতা শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠকে অনেক সমস্যার সমাধান হবে।

Related Articles

থানার ভেতরেই জুবায়ের-মোসাদ্দেককে পেটালেন ছাত্রদল নেতাকর্মীরা

রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুই নেতা এ...

এই প্রথম হরমুজ পার হওয়া জাহাজ থেকে টোল নিল ইরান

ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পীকার হামিদরেজা হাজিবাবেই জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলা জাহাজের...

ফের বিয়ের পিঁড়িতে জেনিফার, পাত্র কে?

ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেটকে ঘিরে নতুন করে বিয়ের গুঞ্জন...

শান্ত-ফিজে ভর করে কিউদের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতল বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ...