Home প্রচ্ছদ দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি বিশ্বাস উঠে গেল, কেন বললেন মৌসুমী হামিদ

দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি বিশ্বাস উঠে গেল, কেন বললেন মৌসুমী হামিদ

Share

অভিনেত্রী মৌসুমী হামিদ। নাটক, ওটিটি ও সিনেমা-সব মাধ্যমে অভিনয় করে পেয়েছেন জনপ্রিয়তা। কাজের পাশাপাশি সামাজিক মাধ্যমে ব্যক্তিজীবনের হাসি-আনন্দ, সুখ-দুঃখ ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি আজ দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে হতাশার কথা জানালেন এই অভিনেত্রী।

বৃহস্পতিবার নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেন মৌসুমী। সেখানে তার সঙ্গে এক ব্যক্তিকে দেখা গেছে। পোস্ট অনুযায়ী তিনি অভিনেত্রীর চাচা।

পোস্টে মৌসুমী লিখেছেন, ‘সুস্থ মানুষটারে মাটি দিয়া আসলাম। আমার রক স্টার। এখন আকাশের তারা হয়ে গেল। আত্মার শান্তি কামনা করি কাকু। তোমার প্রাণহীন চেহারাটা এত হাসি মাখা ছিল যে ওই চেহারাটাই সারা জীবন মনে থাকবে। তুমি ভালো থাকো। আমিও হয়তো শিগগিরই আসতেছি। আমারা একসাথেই আবার চিল করব কাকু।’

সবশেষে দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করে মৌসুমী লিখেছেন, ‘এই দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি চিরতরে বিশ্বাস উঠে গেল। চিরতরে।’

তার লেখা শেষের বাক্যের বিষয়ে অনেকেই জানাতে চেয়েছেন কী ঘটেছিল তার চাচার সঙ্গে। যদিও বিষয়টি পরিস্কার করেননি অভিনেত্রী।

এদিকে অভিনেত্রী মৌসুমীর ওই পোস্টে অভিনেতা রওনক হাসান, আহসান হাবিব নাসিমসহ অনেকেই শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

Related Articles

থাইল্যান্ড ছাড়ল রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঁচ...

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো...