Home খেলাধুলা এএফসিতে খেলবেন মোরসালিন ও আল আমিন

এএফসিতে খেলবেন মোরসালিন ও আল আমিন

Share

সেপ্টেম্বরে বাংলাদেশ ফুটবলে দুটি প্রতিযোগিতা আছে। ৩-৯ সেপ্টেম্বর ভিয়েতনামে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই পর্বে খেলবে বাংলাদেশ। ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ফুটবল ম্যাচ আছে জাতীয় দলের। অনূর্ধ্ব-২৩ এবং জাতীয় দলের খেলা একই সময়ে হওয়ায় জাতীয় দলের ফুটবলাররা কে কোন ম্যাচে খেলবেন, তা নিয়ে চলছে আলোচনা।

তবে বাফুফের একটি সূত্রের মাধ্যমে জানা গেছে, জাতীয় দলের তারকা মিডফিল্ডার শেখ মোরসালিন, ফরোয়ার্ড আল আমিন হোসেনকে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের দলে রাখা হয়েছে। তাদের সঙ্গে গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণও খেলবেন এ প্রতিযোগিতায়।

বর্তমানে ১৯ ফুটবলার নিয়ে এএফসি এশিয়ান কাপের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। গত জুনে ট্রায়ালে ভালো করা আমেরিকান প্রবাসী জায়ান আহমেদ আছেন এ দলে। ২৯ সদস্যের স্কোয়াডে দেখা যাবে আরেক প্রবাসীকে। ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার তানিল সালিক, যিনি ট্রায়াল দেননি। কিছুদিনের মধ্যেই অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পে তানিল যোগ দিবেন বলে গতকাল সমকালকে জানিয়েছে বাফুফের ওই সূত্র।

এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফের পর বসুন্ধরা কিংস এবং ঢাকা আবাহনীর ফুটবলারদের মধ্য থেকে ১০ ফুটবলার যোগ দিবেন অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পে। বাফুফে এএফসি এশিয়ান কাপকে গুরুত্ব দিচ্ছে। যে কারণে শেখ মোরসালিন, আল আমিনদের সঙ্গে বেশ কয়েকজন বড় মাপের ফুটবলারকে ২৯ সদস্যের স্কোয়াডে রাখছে। গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণ, ডিফেন্ডার সাব্বির হোসেন, রিমন হোসেন, জাহিদ হোসেন, মিডফিল্ডার মাহবুবুর রহমান জনি, মোহসিন আহমেদ, ফরোয়ার্ড মিরাজুল ইসলামকে দেখা যাবে ক্যাম্পে। তাদের সঙ্গে ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলাম, ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেলকে নিয়ে বলা যায় শক্তিশালী একটা দল গঠন করবেন কোচ সাইফুল বারী টিটু।

সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ফুটবল ম্যাচের জন্য ১৩ আগস্ট বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা। ছুটি কাটিয়ে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার ফেরার কথা ১১ আগস্ট।

Related Articles

থানার ভেতরেই জুবায়ের-মোসাদ্দেককে পেটালেন ছাত্রদল নেতাকর্মীরা

রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুই নেতা এ...

এই প্রথম হরমুজ পার হওয়া জাহাজ থেকে টোল নিল ইরান

ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পীকার হামিদরেজা হাজিবাবেই জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলা জাহাজের...

ফের বিয়ের পিঁড়িতে জেনিফার, পাত্র কে?

ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেটকে ঘিরে নতুন করে বিয়ের গুঞ্জন...

শান্ত-ফিজে ভর করে কিউদের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতল বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ...