Home খেলাধুলা বিশেষ মুহূর্তের ভিডিও শেয়ার, কারাদণ্ড হতে পারে রিয়াল ডিফেন্ডারের

বিশেষ মুহূর্তের ভিডিও শেয়ার, কারাদণ্ড হতে পারে রিয়াল ডিফেন্ডারের

Share

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডার রাউল আসেনসিওর বিরুদ্ধে যৌন হয়রানিমূলক ভিডিও ছড়ানোর অভিযোগে আড়াই বছরের কারাদণ্ড চেয়েছে স্পেনের সরকারি প্রসিকিউশন বিভাগ।

‘দ্য অ্যাথলেটিক’-এর খবরে বলা হয়, এক অপ্রাপ্তবয়স্ক কিশোরী ও এক তরুণীর সঙ্গে যৌন সম্পর্কের দৃশ্য গোপনে ভিডিও করেন রিয়াল যুব দলের দুই সাবেক ফুটবলার। সেই ভিডিওর সঙ্গে জড়িত না থাকলেও, তা চেয়ে নিয়ে দেখেন আসেনসিও এবং পরে এক বন্ধুকেও দেখান।

গোপনীয়তা ভঙ্গের এই ঘটনায় আসেনসিওসহ রিয়াল মাদ্রিদের চার সাবেক অ্যাকাডেমি ফুটবলারের বিরুদ্ধে মামলা হয়েছে। বাকি তিনজন হলেন ফেরান রুইজ, হুয়ান রদ্রিগেজ ও আন্দ্রেস গার্সিয়া।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়, আসেনসিওর বিরুদ্ধে ‘শিশু পর্নোগ্রাফি ছড়ানো’র অভিযোগ আনেনি প্রসিকিউশন। তবে ‘গোপনীয়তা লঙ্ঘন’কে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করে তার জন্য দুই বছর ছয় মাসের কারাদণ্ড চাওয়া হয়েছে।

প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, আসেনসিও ভিডিওটি দেখার পর তা মুছে ফেললেও এ ধরনের কাজ শাস্তি থেকে মুক্তি পাওয়ার মতো নয়। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন রাউল আসেনসিও। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আদালতের রায় না হওয়া পর্যন্ত আমি নির্দোষ। আমার বিবেক পরিষ্কার, আমি নারীদের গোপনীয়তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল।’

Related Articles

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার...

পুশইন বন্ধে ভারতকে অন্তত ১৩টি চিঠি দিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভারতের পুশইনের চেষ্টা বিজিবি শক্তভাবে প্রতিহত...

মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল শ্রেণী রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে : যুবদল সভাপতি

বাংলাদেশে মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল শ্রেণী রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য...

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিশ্ব ফুটবলে ব্রাজিল এমন একটি নাম, যার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য গৌরবগাথা,...