Home প্রচ্ছদ সবাই ধরেই নিয়েছিল আমি পাগল হয়ে গেছি: বিপাশা

সবাই ধরেই নিয়েছিল আমি পাগল হয়ে গেছি: বিপাশা

Share

মডেল হিসেবে কাজ শুরু করলেও ২০০১ সালে ‘আজনবি’ সিনেমা দিয়ে রূপালি পর্দায় অভিষেক হয় বিপাশা বসুর। এরপর আর পেছনে ফিরে তাকতে হয়নি। উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা। সম্প্রতি একটি ভিডিও সামনে আসার পর তার চেহারা নিয়ে কটু কথা বলছেন অনেকে। এমন সময় সামনে এসেছে বিপাশার একটি সাক্ষাৎকার, যেখানে ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। সঙ্গে টেনেছেন ‘জিসম’ সিনেমার প্রসঙ্গ।

বিপাশা বলেন, “ক্যারিয়ারের মাঝে সময়ে সবাই বলেছিল প্রাপ্তবয়স্ক ছবিতে এখন অভিনয় করা ঠিক হবে না। অনেকে বলেছেন, হিন্দি ছবির অভিনেত্রীদের মতো হও তুমি। দর্শকের মনে জায়গা করে নিয়েছ তুমি ইতিমধ্যেই। ‘জিসম’-এর মত সিনেমায় অভিনয় করা ঠিক হবে না। কিন্তু আমি কারও কথা শুনিনি।”

অভিনেত্রী বলেছেন, ‘যারা আমার বিষয়ে জানেন তারা সবাই ধরেই নিয়েছিল, আমি হয়তো পাগল হয়ে গেছি।’

অভিনেত্রীর মতে, এই ছবিতে কাজ করার সিদ্ধান্তটা তার একেবারেই সঠিক ছিল। প্রাপ্তবয়স্কদের জন্য ছবি হলেও তার অভিনয় প্রশংসিত হয়েছিল। তাই ‘জিসম’-এ অভিনয় করার পরে আর পেছন ফিরে তাকাতে হয়নি বিপাশাকে।

বিপাশার ভাষ্য, “নারীরা নেতিবাচক চরিত্রে অভিনয় করতে পারবেন না- এই সিনেমার সেই ধরনের ধারণা বদলে যায়। খুব গুরুত্বপূর্ণ ছবি এটি।” সূত্র: আনন্দবাজার অনলাইন।

Related Articles

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার...

পুশইন বন্ধে ভারতকে অন্তত ১৩টি চিঠি দিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভারতের পুশইনের চেষ্টা বিজিবি শক্তভাবে প্রতিহত...

মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল শ্রেণী রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে : যুবদল সভাপতি

বাংলাদেশে মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল শ্রেণী রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য...

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিশ্ব ফুটবলে ব্রাজিল এমন একটি নাম, যার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য গৌরবগাথা,...