Home প্রচ্ছদ ঈদে আসছে জয়ার ‘জিম্মি’

ঈদে আসছে জয়ার ‘জিম্মি’

Share

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে গত কয়েক বছরে দেশীয় কাজ নিয়ে তেমন ব্যস্ততা নেই তার। ঈদকেন্দ্রিকও নেই তেমন কোনো কাজ। এবার অনেক বছর পর আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন একটি কনন্টেন্ট।

ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে আশফাক নিপুনের পরিচালিত ‘জিম্মি’ ওয়েব সিরিজ দেখা যাবে তাকে। বিষয়টি হইচইয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

সম্প্রতি প্ল্যাটফর্মটির পক্ষ থেকে তাদের ফেসবুক পেজে একটি পোস্ট করা হয়। যেখানে আশফাক নিপুনের কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা দেখা যায়, ‘এই ঈদে কী হবে? ‘জিম্মি’ আসছে! যা বানিয়েছেন আশফাক নিপুনে এবং যা মিস করা একদম চলবে না।’

সিরিজটিতে জয়া আহসানকে দেখা যাবে সরকারি নিম্নপদস্থ এক কর্মচারীর চরিত্রে। ১০ বছর ধরে কোনো প্রমোশন পায় না সে। স্বামী-স্ত্রীর টানাটানির সংসার। উচ্চাকাঙ্ক্ষী ওই নারী একদিন অফিসের স্টোররুমে বাক্সভর্তি টাকা পায়। হঠাৎ পাওয়া এ টাকা নিয়ে শুরু হয় টানাপড়েন। শেষ পর্যন্ত লোভের কাছে জিম্মি হয়ে পড়ে তার চরিত্রটি।

এদিকে বাংলাদেশ-ভারত দুই দেশ মিলিয়ে বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে জয়ার। কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘ওসিডি’ সিনেমা। এছাড়া দেশে মুক্তির তালিকায় রয়েছে ‘নকশী কাঁথার জমিন’, ‘জয়া আর শারমিন’, ‘ফেরেশতে’ সিনেমাগুলো।

Related Articles

এতিম ও ওলামা-মাশায়েখদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন...

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়তে চান প্রধানমন্ত্রী

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

দেশে সব ধরনের তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি মন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে যে...

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের ভারতে না খেলা নিয়ে উত্তাল হয়েছিল ক্রিকেট...