Home আন্তর্জাতিক ঢাকা থেকে ভিসা সুবিধা দেবে বুলগেরিয়া : রাষ্ট্রদূত

ঢাকা থেকে ভিসা সুবিধা দেবে বুলগেরিয়া : রাষ্ট্রদূত

Share

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত বুলগেরিয়ার রাষ্ট্রদূত ড. নিকোলে ইয়ানকভ। রোববার (৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠকে উপদেষ্টা রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান।

বাংলাদেশ ও বুলগেরিয়ার মধ্যে সম্পর্ক উন্নয়নে দ্বিপাক্ষিক প্রথম দফা পরামর্শ বৈঠকের প্রস্তাব দেন রাষ্ট্রদূত।

উপদেষ্টা হ্যানয় এবং জাকার্তার দূতাবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার জন্য আবেদনের অনুমতি দেওয়ার জন্য বুলগেরিয়াকে ধন্যবাদ জানান। শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির অনুরোধ জানান তিনি।

বুলগেরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশি নাগরিকদের সুবিধাজনক দূতাবাসে কাজের ভিসার জন্য আবেদন করার অনুমতি দিতে সম্মত হন। এ ছাড়া ঢাকায় ভিসা প্রদানের জন্য ভিসা সুবিধা প্রদান পরিষেবা (ভিএফএস) শুরু করার বিষয়টি নিশ্চিত করেন।

বৈঠকে তারা দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ, আইটি সেক্টরে সহযোগিতা, সাংস্কৃতিক সহযোগিতা এবং ২০২৯ সালের পরে ইইউর জিএসপি প্লাস ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র উপদেষ্টা জাতিসংঘ ও ইইউসহ আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের জন্য বুলগেরিয়ার সমর্থন চান।

Related Articles

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

শিউলি ফুলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে ভক্তদের কাছ থেকেই ফুলের সঙ্গে...

জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ আছে: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে বিরোধী দল জামায়াতে ইসলামীর সম্পর্ক রয়েছে বলে...

স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম

জনগণের ভোটাধিকার নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার...

হাজারো ডিসেম্বর যাবে, কিন্তু শেখ হাসিনা আর ফিরবেন না: রাশেদ খাঁন

হাজারো ডিসেম্বর চলে যাবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবে না বলে...