Home প্রচ্ছদ ২ বিয়ে নিয়ে এবার স্পষ্ট জবাব দিলেন এনসিপি নেত্রী

২ বিয়ে নিয়ে এবার স্পষ্ট জবাব দিলেন এনসিপি নেত্রী

Share

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতুকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নানারকম তথ্য প্রচার হয়। যার অধিকাংশই ভিত্তিহীন। এবার ছড়িয়ে পড়লো, প্রথম স্বামী তালাক দেওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেছেন।

এ বিষয়ে সমালোচনাকারীদের নমনীয়ভাবে জবাবে দিয়েছেন এই এনসিপি নেত্রী।

নিজের ফেসবুকে তাকে নিয়ে দেওয়া পোস্টটি শেয়ার করে মিতু লিখেছেন, ‘বিয়ের বয়স ১৭ বছর। দুইটা মেয়ে আছে। আমার সংসার জীবন এত সুন্দর মাশা আল্লাহ। যারা আমাকে চিনেন, তারা জানেন। আমি স্বামীর সাপোর্টেই রাজনীতি করি।’

দুই বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, ‘আল্লাহর কসম ১৭ বছরে হাজবেন্ডের সঙ্গে মনোমালিন্য হলেও ১ ঘণ্টা রাগ করে থাকছি এমন ইতিহাসও নাই। আর দুই বিয়া তো দূরের কথা। আল্লাহ এদের হেদায়েত দিন। এমন মিথ্যাচারের জন্য এমন শিক্ষা দিন যেন, দুনিয়ায় আর কোনো নারীকে নিয়ে মিথ্যার সাহস না পায়।’

উল্লেখ্য, মাহমুদা মিতু ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেছিলেন। পরে তা প্রত্যাহার করে নেন। ওই আসনে জামায়াত জোটের প্রার্থী ফয়জুল হককে সমর্থন দিয়েছেন তিনি।

Related Articles

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার...

পুশইন বন্ধে ভারতকে অন্তত ১৩টি চিঠি দিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভারতের পুশইনের চেষ্টা বিজিবি শক্তভাবে প্রতিহত...

মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল শ্রেণী রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে : যুবদল সভাপতি

বাংলাদেশে মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল শ্রেণী রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য...

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিশ্ব ফুটবলে ব্রাজিল এমন একটি নাম, যার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য গৌরবগাথা,...