Home খেলাধুলা ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

Share
বাংলাদেশ-অস্ট্রেলিয়া মধ্যকার আসন্ন ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। সর্বনিম্ন ২০০ টাকায় পাওয়া যাবে ইস্টার্ন গ্যালারির টিকিট। সর্বোচ্চ দাম ধরা হয়েছে গ্র‍্যান্ড স্ট্যান্ডের দাম ২৫০০ টাকা।
ইন্টারন্যাশনাল গ্যালারি এবং ইন্টারন্যাশনাল লাউঞ্জের টিকিটের দাম ধরা হয়েছে ১৫০০ টাকা করে। ক্লাব হাউজের টিকিট পাওয়া যাবে ৬০০ টাকায়। শহীদ আবু সাইদ এবং নর্দার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ৪০০ টাকা করে।
বৃহস্পতিবার (৪ জুন) থেকেই অনলাইনে পাওয়া যাবে টিকিট। টিকিট কিনতে হলে যেতে হবে বিসিবির ওয়েবসাইট https://www.gobcbticket.com.bd– এ।
পাকিস্তান সিরিজ শেষে আগামীকাল (৫ জুন) ঢাকার উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। আগামী ৯ জুন সিরিজের প্রথম ওয়ানডে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। একই ভেন্যুতে পরের দুই ওয়ানডে ১১ এবং ১৪ জুন। সবগুলো ম্যাচই শুরু হবে বেলা ১১টায়।
ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুদল। ম্যাচ তিনটি হবে যথাক্রমে ১৭, ১৯ এবং ২১ জুন।
Related Articles

গাজী নজরুলের বিরুদ্ধে এবার হত্যাচেষ্টার মামলা

এক নারীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ঘটনায় আলোচিত সাতক্ষীরা-৪...

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। টুর্নামেন্টের পর এবার আসরের...

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের পোশাক শিল্পের বিকাশের পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দ্রুত দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয়...

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন, তাদের ধন্যবাদ : ম্যাক অ্যালিস্টার

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর যে খেলোয়াড়েরা প্রতিক্রিয়া জানিয়েছেন, সেই...