Home প্রচ্ছদ সোমবার খুলনা যাচ্ছেন তারেক রহমান

সোমবার খুলনা যাচ্ছেন তারেক রহমান

Share

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা বিভাগ সফরে যাচ্ছেন। সফরকালে তিনি খুলনা ও যশোরে পৃথক দুটি নির্বাচনি সমাবেশে ভাষণ দেবেন।

এদিন সকাল ১০টায় নগরীর খালিশপুরের প্রভাতি স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন।

বিএনপির স্থানীয় নেতারা জানিয়েছেন, ২০০৪ সালে তারেক রহমান সর্বশেষ খুলনা সফর করেন। সেই সময় তিনি বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে অংশ নেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ; বিশেষ করে শিল্পাঞ্চলে বিএনপি প্রধানের আগমন আগামী দিনে খুলনার শিল্পাঞ্চলের নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের খুলনার কর্মসূচিতে উচ্ছ্বাস প্রকাশ করে একসময়ের পাটকল শ্রমিক হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, তারেক রহমান খালিশপুরে আসায় আমরা খুশি। আমরা মিল-কারখানা চালু চাই, কাজ চাই। মিল থাকলে কাজ হবে, কাজ করে বাঁচতে পারব’।

মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা গণমাধ্যমকে বলেন, ‘তারেক রহমানের খুলনা আগমন শুধু একটি নির্বাচনি কর্মসূচি নয়, এটি আমাদের জন্য একটি রাজনৈতিক বার্তা, আত্মবিশ্বাস ও মনোবল ফিরে পাওয়ার উপলক্ষ।

Related Articles

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার...

পুশইন বন্ধে ভারতকে অন্তত ১৩টি চিঠি দিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভারতের পুশইনের চেষ্টা বিজিবি শক্তভাবে প্রতিহত...

মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল শ্রেণী রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে : যুবদল সভাপতি

বাংলাদেশে মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল শ্রেণী রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য...

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিশ্ব ফুটবলে ব্রাজিল এমন একটি নাম, যার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য গৌরবগাথা,...