Home প্রচ্ছদ সৈয়দপুর বিমানবন্দরে প্রায় ৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক

সৈয়দপুর বিমানবন্দরে প্রায় ৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক

Share

সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে তাকে আটক করা হয়। নীলফামারী জেলার পুলিশ সুপার এই তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্র জানায়, সকাল ১০টা ৫৫ মিনিটে বেলাল উদ্দিন প্রধান নামে এক যাত্রী ইউএস-বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইটে করে সৈয়দপুরে আসেন। তার হ্যান্ড ব্যাগে আনুমানিক ৫০ লাখ টাকা রয়েছে বলে সূত্রে জানা যায়।

এদিকে ওই টাকা নিজের গার্মেন্টস ব্যবসার টাকা বলে দাবি করেছেন বেলাল উদ্দিন প্রধান।

সূত্র আরও জানায়, জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে এটি সন্দেহজনক মনে হয়েছে। তাই তাকে আটক করা হয়।

Related Articles

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৭...

থাইল্যান্ড ছাড়ল রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঁচ...

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...