Home জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন ডাকলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সংসদের তৃতীয় অধিবেশন ডাকলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

Share
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ২৭ আগস্ট শুরু হচ্ছে। ওইদিন বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন বসবে। মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে অধিবেশন কত দিন চলবে এবং এর কার্যসূচি কী হবে, তা নির্ধারণ করা হবে।
এর আগে গত ১৫ জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হয়। ৭ জুন শুরু হওয়া ওই অধিবেশন দীর্ঘ সময় ধরে চলে। এতে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন ও আলোচনা হয়।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার গঠিত হয়। এরপর মার্চের শুরুতে সংসদের প্রথম অধিবেশন বসে।
Related Articles

‘র’ প্রধানের সফর নিয়ে জল্পনার কিছু নেই : ডা. জাহেদ

ঢাকা সফরে এসেছেন ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান...

রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী

ব্যক্তি পরিচয়, রাজনৈতিক প্রভাব কিংবা ক্ষমতার দাপট দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন...

শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে বিদ্যুৎ ভোগান্তি : প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে দেশে বিদ্যুৎ নিয়ে ভোগান্তি তৈরি...

পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীকে বহনকারী হেলিকপ্টারের জরুরি অবতরণ

পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের কেশপুরে একটি কর্মসূচিতে যাওয়ার পথে খারাপ আবহাওয়ার কারণে রাজ্যের...