Home জাতীয় সংসদের অধিবেশন কক্ষে খাচ্ছিলেন এমপি, ধরে ফেলে যা বললেন স্পিকার

সংসদের অধিবেশন কক্ষে খাচ্ছিলেন এমপি, ধরে ফেলে যা বললেন স্পিকার

Share
বাংলাদেশের জাতীয় সংসদের মূল অধিবেশন কক্ষে বসে কারো খাওয়ার অনুমতি নেই। অধিবেশন চলাকালে সংসদ সদস্যদের শৃঙ্খলা ও মর্যাদা বজায় রাখার জন্য সেখানে খাওয়া-দাওয়া, চা-পান করার ব্যাপারে বিধিনিষেধ রয়েছে।
মঙ্গলবার ( ২১ এপ্রিল) অধিবেশন চলাকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার চেয়ারে বসে দেখতে পান, এক সংসদ সদস্য কিছু খাচ্ছেন। দূর থেকে দেখেই তিনি মাইকে সেই সংসদ সদস্যের নাম উল্লেখ না করেই জিজ্ঞেস করেন, তিনি কী খাচ্ছেন। চা পান করছেন কিনা, তাও জানতে চান। জবাবে সেই সংসদ সদস্য গরম পানি পান করছেন বলে জানান।
একইসঙ্গে স্পিকার ক্ষুব্ধ স্বরে আরও বলেন, পরে আরও কী খাবেন, গড নোজ। তবে কে সেই সংসদ সদস্য, টিভি ক্যামেরা সেদিকে না ধরায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
উল্লেখ্য, সংসদের রুলস অফ প্রসিডিউর বা কার্যপ্রণালী বিধিতে অধিবেশন কক্ষে বসে না খাওয়ার ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছু বলা নেই।
তবে ৩১১ নম্বর বিধি অনুযায়ী, সংসদ কক্ষটি সংসদের বৈঠক ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। যেহেতু খাওয়া-দাওয়া সংসদের আনুষ্ঠানিক বৈঠকের কোনো অংশ নয়, তাই অধিবেশন কক্ষে বসে খাওয়া এই বিধির পরিপন্থী। এমন রেওয়াজও দেখা যায় না সংসদে।
Related Articles

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে সংসদীয় কমিটিতে রাখা...

আলহামদুলিল্লাহ, তিন নম্বর জন ডান: পরীমণি

ঢালিউড অভিনেত্রী পরীমণি। সোশ্যাল মিডিয়ায় সব সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। মাঝেমধ্যেই তিনি...

ঢাকা উত্তরের ভোটার হলেন আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভোটার এলাকা...

প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিয়ানমারে জাতীয় পুনর্মিলন বিষয়ক জাপান...