Home জাতীয় শিশুদের মেধা বিকাশে সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

শিশুদের মেধা বিকাশে সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

Share
শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও নিজস্ব প্রতিভা বিকাশের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিশুরা সুন্দরভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তি আরও মজবুত হবে।
মঙ্গলবার (৬ অক্টোবর) শিশু অধিকার দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, যার যে প্রতিভা আছে, সেটি তোমরা সুন্দরভাবে সম্পন্ন করো।
শিশুদের নিজেদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে অভিভাবকসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, শুধু পড়াশোনার মধ্যে শিশুদের সীমাবদ্ধ না রেখে খেলাধুলাসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করতে হবে। এর মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক বিকাশ আরও ভালোভাবে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, শিশুদের সুন্দরভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করা জরুরি। আজকের শিশুরাই আগামী দিনের দেশের নেতৃত্ব দেবে। তাই তাদের মেধা ও যোগ্যতা বিকাশের সুযোগ করে দিতে পারলে ভবিষ্যতে একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলা সম্ভব হবে। আমরা একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। পড়ালেখার পাশাপাশি শিশুদের মানবিক হতে হবে।
শিশুদের সৃজনশীলতার প্রশংসা করে প্রধানমন্ত্রী তাদের প্রতিভা বিকাশে আরও উৎসাহ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে দেখতে চাই।
শিশুদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের জন্য নিরাপদ, সুন্দর ও মানবিক পরিবেশ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে শিশুদের আঁকা ৩৫টি ছবি প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হয়।
স্কুল পর্যায় থেকেই বাংলা ভাষার পাশাপাশি অন্যান্য ভাষা শেখার ব্যবস্থা করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
Related Articles

বুরকিনা ফাসোকে ৭ গোল দিয়ে বিশ্বকাপ ফাইনালের জ্বালা মেটাল আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনালে ১২০ মিনিট খেলেও স্পেনের গোলমুখে একটি শট নিতে পারেনি আর্জেন্টিনা।...

আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার

১৫৩তম আইপিইউ (ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন) সম্মেলনে যোগ দেওয়ার জন্য পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার...

তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশগ্রহণ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান...

মালয়েশিয়ায় INTAC 2026-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর রিফাত শাওন

বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর, মালয়েশিয়ার উদ্যোগে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতিবিষয়ক আয়োজন INTAC26...