Home প্রচ্ছদ শাকিব-বুবলীর বিয়ের আয়োজন কেমন ছিল, জানালেন অভিনেত্রী নিজেই

শাকিব-বুবলীর বিয়ের আয়োজন কেমন ছিল, জানালেন অভিনেত্রী নিজেই

Share

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী বরাবরই আলোচনার কেন্দ্রে থাকেন চলচ্চিত্র  কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে। সম্প্রতি রাজধানীতে এক ফ্যাশন ইভেন্টে রাজকীয় বধূবেশে হাজির হয়ে আবারও সবাইকে চমকে দিলেন তিনি। অনুষ্ঠানে কথা বলতে গিয়ে উঠে আসে তার বিয়ের দিনের অজানা গল্প, ছেলে শেহজাদ খান বীর এবং ভবিষ্যৎ পরিকল্পনার নানা বিষয়।

সাংবাদিকদের প্রশ্নে নিজের বিয়ের দিনের অভিজ্ঞতা শেয়ার করেন বুবলী। বলেন, আমার বিয়ের সাজ খুব সাধারণ ছিল। মিডিয়ায় কাজ করার কারণে অনেক কিছু গোপন রাখতে হয়েছিল। অনুষ্ঠানটাও হয়েছিল ছোট পরিসরে, একদম ঘরোয়াভাবে।

বিয়েবাড়ির খাবার প্রসঙ্গে জানালেন আরেকটি অজানা তথ্য। সাধারণত রিচ ফুড এড়িয়ে চললেও বিয়েবাড়িতে কোনও ডায়েট মানেন না তিনি।বুবলীর কথায়, বিয়েবাড়িতে ঢুকেই চোখ খাবারের দিকে যায়। আর মজার ব্যাপার হলো আমার আর শাকিবের পছন্দ প্রায় এক। আমরা দুজনেই মাছ আর সবজি খুব পছন্দ করি।

ছেলে বীরের সঙ্গে তার সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ বলে জানান বুবলী। শাকিব খানও নাকি ছেলেকে বলেছেন, পছন্দের মেয়েকে সবার আগে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে। ছবি: সংগৃহীত

ছেলে বীরের সঙ্গে তার সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ বলে জানান বুবলী। শাকিব খানও নাকি ছেলেকে বলেছেন, পছন্দের মেয়েকে সবার আগে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে। ছবি: সংগৃহীত

অন্যদিকে, ছেলে বীরের সঙ্গে তার সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ বলে জানান বুবলী। শাকিব খানও নাকি ছেলেকে বলেছেন, পছন্দের মেয়েকে সবার আগে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে। এ নিয়ে বাবা–ছেলের হাসিঠাট্টা নাকি বুবলী বেশ উপভোগ করেন। ভবিষ্যতে ছেলের বউয়ের সঙ্গে কেমন সম্পর্ক চাই এমন প্রশ্নে বুবলী বলেন, আল্লাহ চাইলে আমি ছেলের বউয়ের বন্ধু হতে চাই। একসঙ্গে রান্না করব, আড্ডা দেব, ঘুরতেও যাব। শাশুড়ি–বউ নয়, যেন বন্ধু বান্ধবীর মতো সম্পর্ক হয়।

এদিকে শুটিং–প্রস্তুতিতে এখন ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা। হাতে আছে ‘শাপলা শালুক’, ‘ঢাকাইয়া দেবদাস’–এর মতো আলোচিত প্রকল্প। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘সর্দার বাড়ির খেলা’, ‘পিনিক’সহ আরও কয়েকটি সিনেমা।

Related Articles

ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলা এবং টিকা ব্যবস্থাপনায় ব্যর্থতার...

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামি শনাক্ত ও আইনের আওতায় আনায় আইন, বিচার ও...

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে আব্দুল...

৭৪ ভোটের ৭৩ ভোট তামিমের, হলেন বিসিবি সভাপতি

নির্বাচন ঘিরে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিবেশটা ছিল অন্য রকম। পরিবেশ...