Home আন্তর্জাতিক রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় ওষুধ কোম্পানির গুদাম ধ্বংস

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় ওষুধ কোম্পানির গুদাম ধ্বংস

Share

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় ওষুধ কোম্পানি কুসামের একটি গুদাম ধ্বংস হয়ে গেছে। শনিবার (১২ এপ্রিল) এ তথ্য জানানো হয় কিয়েভ শহরের এক্স (পূর্বের টুইটার) হ্যান্ডেলে প্রকাশিত এক পোস্টে।

এ ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে তীব্র অভিযোগ করেছে ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস। এক বিবৃতিতে তারা জানায়, “রাশিয়া ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসায়ী প্রতিষ্ঠানের ওপর হামলা চালিয়েছে। কুসামের গুদামে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রাশিয়া বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে। হামলায় শিশু ও প্রবীণদের জন্য সংরক্ষিত মূল্যবান ওষুধ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।”

ঘটনার পরপরই হামলার নিন্দা জানিয়েছেন ইউক্রেনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত মার্টিন হ্যারিস। তিনি বলেন, “আজ সকালে রাশিয়ার ড্রোন হামলায় কিয়েভের একটি ওষুধ কোম্পানির গুদাম সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এখানে শিশু ও বৃদ্ধদের ব্যবহারের জন্য সংরক্ষিত গুরুত্বপূর্ণ ওষুধ মজুদ ছিল। রাশিয়া আবারও বেসামরিক নাগরিকদের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।”

তবে হ্যারিস তাঁর বিবৃতিতে ক্ষতিগ্রস্ত গুদামটি ভারতীয় কোম্পানির কিনা, তা স্পষ্টভাবে উল্লেখ করেননি।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, ইউক্রেন গত ২৪ ঘণ্টায় রাশিয়ার জ্বালানি অবকাঠামোর ওপর পাঁচটি হামলা চালিয়েছে। রুশ পক্ষের দাবি, এই হামলা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির যে প্রক্রিয়া চলছে, তার লঙ্ঘন।

Related Articles

থাইল্যান্ড ছাড়ল রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঁচ...

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো...