Home প্রচ্ছদ যুক্তরাষ্ট্রে রোমান্টিক শাকিব-বুবলী

যুক্তরাষ্ট্রে রোমান্টিক শাকিব-বুবলী

Share

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। গেলো মাসে যুক্তরাষ্ট্রে গেছেন তিনি। এরপরই খবর মিলেছিল-ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে সেখানে যাচ্ছেন শবনম বুবলীও। তবে যাত্রার তারিখ গোপন রেখেছিলেন দুজনই। আজ একসঙ্গে দেখা গেলো তাদের। শুধু তাই নয়, রোমান্টিক মুডে ধারাও দিলেন ঢালিউডের দুই তারকা।

আজ নিউইয়র্ক থেকে বুবলী নিজেই ১১টি ছবি শেয়ার করলেন। মুহূর্তে ছবিগুলো ভাইরাল হয়। ছবি দেখেই বোঝা যাচ্ছে ছেলেকে নিয়ে বেশ সুন্দর সময় কাটাচ্ছেন শাকিব-বুবলী দম্পতি। সেই সঙ্গে কয়েকটি ছবিতে রোমান্টিক মুডেও পাওয়া গেলো তাদের।

একটি ছবিতে দেখা যাচ্ছে, বুবলীর হাত ধরে সবুজ ঘাসের উপর হাটছেন শাকিব খান। অন্য একটি ছবি বুবলীকে জড়িয়ে আছেন ঢালিউড সুপারস্টার। আরেকটি ছবি দেখা যাচ্ছে, বুবলীকে জড়িয়ে দূরে কিছু একটা দেখিয়ে দিচ্ছেন শাকিব।

শাকিব বুবলীর ছবি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমেও আলোচনা শুরু হয়েছে। বেশিরভাগ নেটিজেন তাদের প্রশংসা করছেন।

অনেকেই আবার বলছেন, এবার কী করবেন অপু বিশ্বাস।

প্রসঙ্গত, দুই বছর আগে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছিলেন শাকিব খান। সে সময় নিউইয়র্ক, নায়াগ্রা ও আরও কয়েকটি শহরে ঘুরে বেড়ান তারা। দেশ ফিরে শাকিব বলেছিলেন, ‘আমি চাই আব্রাহামের মনে থাকুক সুন্দর স্মৃতি।’ একইসঙ্গে জানিয়েছিলেন, সুযোগ হলে ছোট ছেলে বীরকেও এমন স্মৃতি উপহার দেবেন।

দুই বছর পর সেই প্রতিশ্রুতিরই বাস্তবায়ন ঘটছে। এবারের সফরে কয়েক দিনের জন্য শেহজাদকেও পাশে পাচ্ছেন শাকিব খান। এদিকে, চলতি মাসের মধ্যেই দেশে ফেরার কথা রয়েছে এই তারকা অভিনেতার।

Related Articles

থানার ভেতরেই জুবায়ের-মোসাদ্দেককে পেটালেন ছাত্রদল নেতাকর্মীরা

রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুই নেতা এ...

এই প্রথম হরমুজ পার হওয়া জাহাজ থেকে টোল নিল ইরান

ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পীকার হামিদরেজা হাজিবাবেই জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলা জাহাজের...

ফের বিয়ের পিঁড়িতে জেনিফার, পাত্র কে?

ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেটকে ঘিরে নতুন করে বিয়ের গুঞ্জন...

শান্ত-ফিজে ভর করে কিউদের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতল বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ...