Home প্রচ্ছদ যারা চাইবেন তাদের টাকা ফেরত দেবেন তাসনিম জারা

যারা চাইবেন তাদের টাকা ফেরত দেবেন তাসনিম জারা

Share

যারা টাকা দিয়েছেন তারা চাইলে ফেরত বলে জানিয়েছেন ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। এছাড়াও, বাতিল হওয়া মনোনয়নপত্র আপিলের মাধ্যমে বৈধতা পাওয়ার ব্যাপারেও আশাবাদী তিনি। শনিবার (৩ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় এসব তথ্য জানান তাসনিম জারা।

জানা যায়, তাসনিম জারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন জানিয়ে তিনি বলেন, মনোনয়ন বাতিলের বিষয়ে আপিলে বলার মতো শক্ত আইনি যুক্তি ও অতীতের নজির রয়েছে।

তাসনিম জারা বলেন, মনোনয়নপত্র বাতিলের খবর শুনে অনেকেই চিন্তিত হচ্ছেন, আমি নির্বাচন করতে পারব কিনা। আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা আপিলে জিতে আসব এবং আপনাদের সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বো।” তিনি সমর্থকদের নিরাশ না হওয়ার অনুরোধও জানান।

ভিডিওবার্তায় ক্রাউড ফান্ডিং প্রসঙ্গে তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার সময়ই জানিয়েছিলেন—এনসিপি ছেড়ে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্তের কারণে কেউ যদি অনুদানের টাকা ফেরত চান, তাহলে তা ফেরত দেওয়া হবে। এ পর্যন্ত বিকাশের মাধ্যমে টাকা পাঠানো ২০৫ জন অনুদান ফেরত চেয়েছেন এবং তাদের সবার টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, যারা এখনও টাকা ফেরত চাননি, তাদের জন্য একটি ফর্মের লিংক ভিডিওর ক্যাপশন ও কমেন্টে দেওয়া হয়েছে। যারা যারা টাকা ফেরত চাইবেন, সবার টাকা ফেরত দেওয়া হবে। প্রত্যেকের টাকা ফেরত যাবে, এ নিয়ে কোনো সংশয়ের অবকাশ নেই।

উল্লেখ্য, নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে তিনি প্রায় ৪৭ লাখ টাকা সংগ্রহ করেছেন। তাসনিম জারা এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে দায়িত্ব পালন করছিলেন। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট গঠনের সিদ্ধান্তের বিরোধিতা করে তিনি দল থেকে পদত্যাগ করেন। এরপরই ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

Related Articles

ইসলামী ব্যাংক ‘প্রকৃত মালিকদের’ ফিরিয়ে দেওয়ার আহ্বান বিরোধী দলীয় নেতার

ইসলামী ব্যাংক বাংলাদেশের শেয়ার অতীতে জোরপূর্বক দখল করে নেওয়া হয়েছিল দাবি করে...

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (DLS) ম্যাথডে অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়ে শুভ সূচনা করেছে টাইগাররা। বাংলাদেশের...

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

বাংলাদেশ নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে আর্থিক সহায়তা প্রদান...

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।...