Home খেলাধুলা ম্যাচের পরই ইরানকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

ম্যাচের পরই ইরানকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

Share

চলতি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের পরপরই ইরান দলকে লস অ্যাঞ্জেলেস ছেড়ে আবার মেক্সিকোর তিহুয়ানায় ফিরে যেতে বাধ্য করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সোফাই স্টেডিয়ামে মাঠে নামে ইরান। এই ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করে তারা।

তবে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনের শুরুতেই দলের ভ্রমণসূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন গালেনোয়ি। তার দাবি, মঙ্গলবার তিহুয়ানায় ফেরার পরিকল্পনা শেষ মুহূর্তে পরিবর্তন করা হয়েছে। বিশ্বকাপ শুরুর কয়েক সপ্তাহ আগে ইরানের বেস ক্যাম্প অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর তিহুয়ানায় নেওয়া হয়। অথচ তাদের গ্রুপপর্বের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে।

গালেনোয়ি জানান, যাতায়াতেই আমাদের অনেক সময় নষ্ট হয়েছে। রিকোভারির জন্যও পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। আজকের ম্যাচের পর আমাদের বলা হয়েছে, দ্রুত এখান থেকে চলে যেতে হবে। খেলোয়াড়দের রিকোভারির জন্য সময় পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের তিহুয়ানার ক্যাম্পে ফিরে যেতে বলা হয়েছে, যা বড় উদ্বেগের বিষয়।

নিজেদের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইরান কোচ বলেন, আমার মনে হয়, পুরো বিশ্বকাপে সম্ভবত সবচেয়ে বেশি চাপে থাকা দল আমরা।

Related Articles

বিসিপিএস-এর সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটির...

আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল

দীর্ঘ রাজনৈতিক জীবন থেকে আমি একটা জিনিস উপলব্ধি করেছি, আওয়ামী লীগ আর...

ফুটবল বিশ্বকাপে কোন দলের সমর্থক প্রধানমন্ত্রী?

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে গোটা বিশ্ব। সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। চায়ের...

পরীমণির সঙ্গে ঘনিষ্ঠতা : বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে এডিসি সাকলায়েনকে

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও বর্তমানে...