Home প্রচ্ছদ মেকআপ ছাড়া থাকতেই সবচেয়ে বেশি স্বচ্ছন্দ: ফারিণ

মেকআপ ছাড়া থাকতেই সবচেয়ে বেশি স্বচ্ছন্দ: ফারিণ

Share

নাটক ও ওয়েব সিরিজ পেরিয়ে বড় পর্দায় নিজের অবস্থান তৈরি করছেন তাসনিয়া ফারিণ। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব। নিজের সাজসজ্জা, আত্মবিশ্বাস এবং ব্যক্তিগত পছন্দ নিয়ে এবার খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

তাসনিয়া ফারিণ তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি জানিয়েছেন ছোটবেলায় মেকআপের প্রতি তার তেমন কোনো আগ্রহই ছিল না। বিশেষ কোনো অনুষ্ঠানে মাঝেমধ্যে মায়ের লিপস্টিক ব্যবহার করা ছাড়া তার ড্রেসিং টেবিলে থাকত কেবল একটি চিরুনি আর পারফিউম। তিনি বলেন, ‘সত্যি বলতে তখন মেকআপ করার প্রয়োজনও কখনো অনুভব করিনি।’

ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করার পরই মেকআপের সঙ্গে তার পরিচয়। সময়ের সঙ্গে সঙ্গে সাধারণ থেকে ড্রামাটিক নানা লুকে নিজেকে উপস্থাপন করেছেন। তবে নিজের অবস্থান স্পষ্ট করে ফারিণ বলেন, ‘ভুল বুঝবেন না নতুন লুক এক্সপেরিমেন্ট করতে আমার ভালোই লাগে। কিন্তু আমি সবচেয়ে স্বচ্ছন্দ বোধ করি একদম মেকআপ ছাড়া বা খুব হালকা সাজে।’

ব্যক্তিগত জীবনে ঘুরতে যাওয়া কিংবা ভ্রমণে বেশির ভাগ ক্ষেত্রেই ন্যাচারাল লুকেই থাকতে পছন্দ করেন বলেও জানান এই অভিনেত্রী। তবে কাজের জায়গায় এসে বিষয়টা ভিন্ন হয়ে যায় বলে মনে করেন ফারিণ। এই অভিনেত্রী বলেন, ‘নিখুঁত দেখানোর একধরনের অদৃশ্য চাপ সব সময় কাজ করে। নিজেকে একটি নির্দিষ্ট ছাঁচে উপস্থাপনের তাগিদ থাকে। আর সেই চাপ থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি।’

নিজের একটি সিদ্ধান্তের কথা জানিয়ে ফারিণ বলেন, ‘এখন থেকে আমি ঠিক যেভাবে নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী বোধ করি সেভাবেই নিজেকে উপস্থাপন করব।’ তিনি আরও ইঙ্গিত দেন বিষয়টি শুধু মেকআপে সীমাবদ্ধ নয় বরং নিজের স্বকীয়তা ও স্বাচ্ছন্দ্য ধরে রাখার একটি ব্যক্তিগত অবস্থান

Related Articles

বিশ্বকাপে নিয়ম বদলে ফেলল ফিফা

দেড় মাসেরও কম সময়ের মাঝে মাঠে গড়াবে ফিফা বিশ্বকাপ। ইভেন্টটিকে আরও আকর্ষণীয়...

৫৭ দিন পর ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর ফের চালু করা হয়েছে। যুদ্ধের জেরে দীর্ঘ...

সংসদে অসুস্থ বিরোধীদলীয় এমপি বাশার, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে অধিবেশন চলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিরোধীদলীয় সংসদ সদস্য...

বিএনপির সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের বৈঠক

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবসের নেতৃত্বে ৭ সদস্যের...