Home প্রচ্ছদ ‘মিস লংকা’র হিপহপ ভার্সন নিয়ে আসছেন জি স্যাম

‘মিস লংকা’র হিপহপ ভার্সন নিয়ে আসছেন জি স্যাম

Share

শ্রোতাদের জন্য ঈদে নতুন গান নিয়ে আসছেন দেশের আন্ডারগ্রাউন্ড র‍্যাপ শিল্পী জি স্যাম। তার নতুন গানের শিরোনাম ‘মিস লংকা’।

প্রতি ঈদে নিজের ভক্তদের নতুন গান উপহার দেন এই শিল্পী। তবে এবারের গানটি সম্পূর্ণ ভিন্ন। ‘চুরি করেছ আমার মনটা’ শিরোনামের পুরোনো গানটি নতুন করে হিপহপ ভার্সন নিয়ে আসছেন তিনি।

জি স্যামসহ এই গানে র‍্যাপ করেছেন ড্যাম ইয়াসিন এবং কণ্ঠ দিয়েছেন ফয়সাল ফায়াজ। এ ছাড়াও, মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন জিনিয়া আহমেদ, তাহাসিন তাসনিম, শাহরিয়ার হোসেন শাকিল, দিহান, সিহাতসহ আরও অনেকে।

ডিওয়াই প্রোডাকশন হাউজের ব্যানারে নির্মিত গানটির শ্যুটিং এরই মধ্যে শেষ হয়েছে। শীঘ্রই গানটি ড্যাম ইয়াসিনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। একইসঙ্গে সকল ধরনের অডিও প্লাটফর্মে পাওয়া যাবে।

জানা গেছে, জি স্যাম খুবই ব্যস্ততায় দিন কাটাচ্ছেন। কমার্শিয়াল গানের প্রতি তার আগ্রহ অনেক। ভবিষ্যতে তিনি এমন কাজ আরও করবেন। জি স্যাম বাংলাদেশের হিপহপ কালচারকে রিপ্রেজেন্ট করে নিয়ে যেতে চান বহির্বিশ্বে। দর্শক বা ভক্তবৃন্দদের থেকে শুভকামনাও আশা করছেন তিনি।

Related Articles

থাইল্যান্ড ছাড়ল রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঁচ...

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো...