Home প্রচ্ছদ মিস ইউনিভার্স’র সহ-মালিকের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি

মিস ইউনিভার্স’র সহ-মালিকের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি

Share

এবার মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতার সহ-মালিক এবং থাই মিডিয়া উদ্যোক্তা অ্যান জাকাপং জাকরাজুততিপের বিরুদ্ধে  গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। সদ্য শেষ হওয়া এই প্রতিযোগিতায় প্রায় ৯ লাখ ৩০ হাজার ডলার (৩০ মিলিয়ন বাত) প্রতারণার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) থাইল্যান্ডের দক্ষিণ ব্যাংকক সিভিল কোর্ট এই বিচারককে গ্রেফতার করার নির্দেশ দেন।

গণমাধ্যম সূত্রে জানা যায়, জাকাপংয়ের মালিকানাধীন জেকেএন গ্লোবাল গ্রুপ প্রতিযোগিতাটির সহ-মালিক। অভিযোগ অনুসারে, এক প্লাস্টিক সার্জন ২০২৩ সালে জেকেএন-এ বিনিয়োগের সময় জাকাপংকে গুরুত্বপূর্ণ আর্থিক তথ্য গোপন করার এবং বিনিয়োগের প্রতিশ্রুতি অনুযায়ী টাকা ফেরত না দেওয়ার অভিযোগে মামলা করেন। আদালত এই আচরণকে প্রতারণার সমতুল্য মনে করেছেন এবং অভিযুক্তের অপ্রত্যাশিত অনুপস্থিতিকে পলানোর চেষ্টা হিসেবে ব্যাখ্যা করেছেন।

মামলার রায় ঘোষণার দিন জাকাপং আদালতে হাজির হননি। ফলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। নতুন রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ ডিসেম্বর। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, তিনি আর্থিক সংকটের মধ্যে মেক্সিকো চলে গেছেন।মিস ইউনিভার্স অর্গানাইজেশন এক বিবৃতিতে জানিয়েছে, এই আইনি প্রক্রিয়া তাদের প্রতিযোগিতা বা দৈনন্দিন কার্যক্রমের সঙ্গে সম্পূর্ণ

Related Articles

থাইল্যান্ড ছাড়ল রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঁচ...

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো...