Home আন্তর্জাতিক মহানবী (সাঃ)-কে কটূক্তির দায়ে ইরানের পপ শিল্পীর মৃত্যুদণ্ড

মহানবী (সাঃ)-কে কটূক্তির দায়ে ইরানের পপ শিল্পীর মৃত্যুদণ্ড

Share

মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটূক্তির দায়ে ইরানের পপ সঙ্গীত শিল্পী আমির হোসেন মাগসোদলুকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। এর আগে রোববার এ তথ্য জানায় ইরানি সংবাদ মাধ্যমগুলো।

সংস্কারবাদী সংবাদমাধ্যম ইতেমাদ বলেছে, “ধর্মীয় অবমাননাসহ অন্যান্য অপরাধে তাকে পাঁচ বছরের যে দণ্ড দেওয়া হয়েছিল সেটিতে আপত্তি জানিয়েছিলেন প্রসিকিউটিররা। তাদের আপত্তির বিষয়টি গ্রহণ করেন সুপ্রিম কোর্ট। তার বিরুদ্ধে মামলাটি পুনরায় চালু করা হয়। এবং মহানবীকে কটূক্তির দায়ে অভিযুক্তকে এবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।” তবে এই দণ্ডের বিরুদ্ধে আপিল করতে পারবেন এই গায়ক।

৩৭ বছর বয়সী আমির হোসেন ২০১৮ সাল থেকে তুরস্কে বসবাস করছিলেন। কিন্তু ২০২৩ সালের ডিসেম্বরে তাকে ইরানের হাতে তুলে দেয় তার্কিস পুলিশ। এরপর থেকে কারাগারে বন্দি আছেন তিনি। শরীরে অসংখ্য ট্যাটু থাকায় আমির হোসেন তার ভক্তদের মাঝে টাটালু নামেও পরিচিত। পতিতাবৃত্তি প্রচারের দায়ে তাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এছাড়া কুরুচিপূর্ণ কনটেন্ট প্রচার এবং ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানোর অভিযোগেও তার বিরুদ্ধে মামলা হয়েছে।

২০১৭ সালে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে টেলিভিশনে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এই গায়ক। রাইসি গত বছর হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন।
২০১৫ সালের ইরানের পারমাণবিক চুক্তির পক্ষে একটি গান গেয়েছিলেন তিনি। যেটি পরবর্তীতে ২০১৮ সালে বাতিল করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সূত্র: এএফপি।

Related Articles

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

বাংলাদেশ ও রাশিয়া জনশক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণে ব্যাপকভাবে কাজ করছে। এর অংশ...

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার...

পুশইন বন্ধে ভারতকে অন্তত ১৩টি চিঠি দিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভারতের পুশইনের চেষ্টা বিজিবি শক্তভাবে প্রতিহত...

মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল শ্রেণী রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে : যুবদল সভাপতি

বাংলাদেশে মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল শ্রেণী রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য...