Home খেলাধুলা ভেবেছিলাম এবারই নির্বাচন করে দেখিয়ে দেই : সাকিব

ভেবেছিলাম এবারই নির্বাচন করে দেখিয়ে দেই : সাকিব

Share

২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে নির্বাচন করে বিপুল ভোট পেয়ে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান

পরে ২০২৪ সালে জুলাই আন্দোলনের তীব্র গণ-আন্দোলনের ফলে পতন ঘটে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের। ৫ আগস্ট পদত্যাগ করেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা (বর্তমানে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী)। তখনই সংসদ সদস্যের পদটা চলে যায় সাকিবের।

এতদিন নানা সাক্ষাৎকারে রাজনীতিতে নিজের আগের সেই দল অর্থাৎ আওয়ামী লীগেই অটল থাকার কথা ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন সাকিব আল হাসান। এবার নতুন করে সেই অবস্থান পরিষ্কার তো করলেনই, সাথে সর্বশেষ নির্বাচনেও অংশ নেওয়ার ইচ্ছার কথা জানালেন সাকিব।

দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেছেন, ‘মাগুরার মানুষের জন্য সারা জীবন আছে আমার। মাগুরার মানুষ আমাকে আবার সুযোগ দেবেই। যতদিন সুযোগ না পাচ্ছি…. তারপরও যদি ভালো করতে পারি, হয়তো আরও সুযোগ দিবে। আমার ধারণা, একবার সুযোগ পেলে আমি যে কাজ করব, তাতে আর বারবার করা লাগবে না। আমার শতভাগ বিশ্বাস আছে, ওখানে নির্বাচন করলেই আমি জিতব। মানুষ আমাকে ভোট দেবে, যদি সুষ্ঠু নির্বাচন হয়।’

সাকিব আরও বলেছেন, ‘আমি তো এবারের নির্বাচনই করতে চেয়েছিলাম। ভেবেছিলাম নির্বাচন করি, ভোটে দাঁড়িয়ে দেখিয়ে দেই। পরে ভাবলাম, আমাকে নির্বাচন করতে দেবে না। এছাড়া দলেরও তো একটা সিদ্ধান্ত থাকে, সেটার বাইরে যাওয়া যায় না। নাহলে নির্বাচন করে দেখিয়ে দিতাম।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বর্তমানে সরকার গঠন করেছে তারা।

Related Articles

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন...

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

অসুস্থতার কারণ দেখিয়ে আগামীকাল শুক্রবারই (২৪ জুলাই) পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করতে সরকার কাজ করছে...

গাজী নজরুলের বিরুদ্ধে এবার হত্যাচেষ্টার মামলা

এক নারীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ঘটনায় আলোচিত সাতক্ষীরা-৪...