Home জাতীয় ভারত থেকে পুশইন হলে ব্যবস্থা নেওয়া হবে : পররাষ্ট্রমন্ত্রী

ভারত থেকে পুশইন হলে ব্যবস্থা নেওয়া হবে : পররাষ্ট্রমন্ত্রী

Share

বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইনের কোনো ঘটনা ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এছাড়া চীন সফরে গিয়ে তিনি তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা করবেন বলেও জানান।

মঙ্গলবার (৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

ভারত থেকে পুশইনের কোনো শঙ্কা আছে কি না এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যখন আসামের মুখ্যমন্ত্রী এমন কথা বলেছিলেন আমরা কড়া প্রতিবাদ করেছি। এ বিষয়ে যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব।’

চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি চীন যাচ্ছি। সেখানে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে।

মন্ত্রী বলেন, তিস্তা সে অঞ্চলের মানুষের বাঁচা-মরার বিষয়। সে অঞ্চলের সমস্যা সুরাহা করা প্রধানমন্ত্রী ও সরকারের অঙ্গীকার।

Related Articles

আমার ছোট্ট রঙিন প্রজাপতি: কন্যার জন্মদিনে পরী মণি

ঢাকাই চলচ্চিত্রের লাস্যময়ী নায়িকা পরী মণি। তার দত্তক কন্যা প্রিয়মের জন্মদিন উপলক্ষে...

বান্ধবীদের দলের সঙ্গে থাকা আটকাতে বড় পদক্ষেপ নিচ্ছে বোর্ড

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালে কিছু খেলোয়াড়ের তাদের বান্ধবীকে নিয়ে জনসম্মুখে উপস্থিত হওয়ার...

কেরালার নির্বাচনে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী ফাতিমা তাহিলিয়া

কেরালার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ইতিহাস গড়েছেন ৩৪ বছর বয়সী তরুণী আইনজীবী...

লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে ফিরল ইউনাইটেড

ওল্ড ট্রাফোর্ডে লিভারপুলকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের শুরুতে ১৪ মিনিটের...