Home জাতীয় ব্যাংকিং খাতের বর্তমান সংকটের দায় বিগত সরকারের: রাষ্ট্রপতি

ব্যাংকিং খাতের বর্তমান সংকটের দায় বিগত সরকারের: রাষ্ট্রপতি

Share

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সংঘটিত অনিয়ম, দুর্নীতি ও অর্থপাচারের কারণে দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতে সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ আয়োজিত সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্সে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রপতি বলেন, আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের বেশি সময়ে ব্যাংক, বিমা ও পুঁজিবাজারসহ গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছিল। ব্যবসায়ী অলিগার্কদের সঙ্গে যোগসাজশে বিপুল অর্থ বিদেশে পাচার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

মির্জা ফখরুল জানান, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে। অন্যদিকে খেলাপি ঋণের পরিমাণ ছাড়িয়েছে ৬ লাখ কোটি টাকা।

অনুষ্ঠানে অবৈধ অর্থপ্রবাহ, জলবায়ুঝুঁকি ও প্রযুক্তিগত পরিবর্তন মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

Related Articles

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর আপাতত হচ্ছে না। দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক...

মোরগ পোলাও খাইয়ে অচেতন, লুট ২ হাজার ভরি স্বর্ণ

রাজধানীর ধানমন্ডির ৬/এ এলাকায় আনাম র‍্যাংকস প্লাজার পূরবী জুয়েলার্স থেকে বিপুল পরিমাণ...

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, নির্ধারিত সময়ে পাঠানো যাবে মেসেজ

দীর্ঘদিনের প্রত্যাশিত ‘শিডিউলড মেসেজ’ সুবিধা চালু করছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। নতুন...

পশ্চিমবঙ্গে মাদরাসা নিয়ে বড় পরিবর্তন রাজ্য সরকার

ভারতের পশ্চিমবঙ্গের মাদরাসাগুলোর সাপ্তাহিক ছুটির নিয়মে বড় পরিবর্তন এনেছে রাজ্য সরকার। নতুন...