Home প্রচ্ছদ বৈশাখী আমেজে মেহজাবীন চৌধুরী

বৈশাখী আমেজে মেহজাবীন চৌধুরী

Share

ক্যালেন্ডারের পাতায় এখনো চৈত্র শেষ হয়নি, কিন্তু তার আগেই দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর অন্দরমহলে বেজে উঠেছে বৈশাখের আগমনী গান। বছর ঘুরে দুয়ারে কড়া নাড়ছে বাংলা নববর্ষ ১৪৩৩। আর এই নতুন বছরকে স্বাগত জানাতে বিন্দুমাত্র তর সইছে না বর্তমান সময়ের এই জনপ্রিয় তারকার। উৎসবের মূল ডামাডোল শুরু হওয়ার আগেই ঘরোয়া কিন্তু জমকালো আয়োজনে মেতে উঠেছেন তিনি। শাড়ি-গয়নার চিরায়ত সাজ আর বাঙালিয়ানার ষোলো আনা আমেজে নিজেকে মেলে ধরেছেন মেহজাবীন। তার সেই মুহূর্তগুলো যেন তপ্ত রোদে এক পশলা বৃষ্টির মতো শীতলতা ছড়িয়ে দিচ্ছে ভক্তদের মনে।

নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে নববর্ষ উদযাপন আমাজের বেশ কিছু ছবি শেয়ার করেছেন এই সুন্দরী।

প্রকাশিত সেসব ছবিতে দেখা যায়, পরিবারের সদস্যদের নিয়ে বর্ণাঢ্য আয়োজনে মেতেছেন মেহজাবীন। বৈশাখী সাজে ক্যামেরাবন্দি হয়েছেন এই তারকা। সঙ্গে সেজেছিলেন তার ছোট বোন মাইলাইকা চৌধুরীও। ব্যাকগ্রাউন্ডে একটি বড় রঙিন সূর্য এবং চারপাশ কাগজের ফুল, হাতপাখা ও ঘুড়ি দিয়ে সাজানো হয়েছে; যেখানে লেখা- ‘শুভ নববর্ষ ১৪৩৩’

বৈশাখী আমেজে মেহজাবীন চৌধুরী

শুধু সাজসজ্জাই নয়, মেহজাবীনের ঘরোয়া এই আয়োজনে ছিল বৈশাখী খাবারেরও বাহারি আয়োজন। মাটির বাসনে সাজানো ছিল ইলিশ মাছ ভাজা, বিভিন্ন পদের ভর্তা ও বাঙালির ঐতিহ্যবাহী সব খাবার। এছাড়াও ছিল সাংস্কৃতিক আয়োজনও। কিছু ছবিতে হারমোনিয়াম ও তবলাও দেখা গেছে, যা দিয়ে গান পরিবেশন করা হয়।

শুধু এই ঘরোয়া আয়োজনই নয়, মেহজাবীন একটি ছোট ভিডিও প্রকাশ করেছেন, যা নেটিজেনদের বেশ নজর কেড়েছে। ভিডিওতে তাকে পুরোপুরি বৈশাখী সাজে দেখা যায়। লাল পেড়ে সাদা শাড়ির সঙ্গে মিল রেখে হাতে পরেছেন লাল চুড়ি এবং গলায় পাথরের চোকার। খোলা চুলে মেহজাবীনকে দেখতে অত্যন্ত স্নিগ্ধ লাগছিল। ভিডিওতে গানের তালে নেচে ও ঘুরে নিজের সাজটি ভক্তদের সামনে তুলে ধরেন তিনি। তার এই সাবলীল ভঙ্গি ও প্রাণবন্ত হাসি মুহূর্তেই নেটিজেনদের মুগ্ধ করেছে।

এদিকে তার সবশেষ অভিনীত ওয়েবফিল্ম ‘ক্যাকটাস’এ অভিনয় বেশ প্রশংসিত হয়েছে দর্শক মহলে। নির্মাতা শিহাব শাহীনের পরিচালনায় নির্মিত এই ওয়েবফিল্মে মেহজাবীনের পাশাপাশি আরও অভিনয় করেছেন প্রীতম হাসান, সালাহউদ্দিন লাভলু, আরেফিন জিলানীসহ আরও অনেকে।

Related Articles

এই প্রথম হরমুজ পার হওয়া জাহাজ থেকে টোল নিল ইরান

ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পীকার হামিদরেজা হাজিবাবেই জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলা জাহাজের...

ফের বিয়ের পিঁড়িতে জেনিফার, পাত্র কে?

ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেটকে ঘিরে নতুন করে বিয়ের গুঞ্জন...

শান্ত-ফিজে ভর করে কিউদের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতল বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ...

জ্বালানি সংকটে যৌথ কমিটি, প্রধানমন্ত্রীর প্রস্তাবে বিরোধীদলের সমর্থন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের ১০ জনকে নিয়ে জ্বালানি বিষয়ক...