Home জাতীয় বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

Share
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে তার কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইউএই আদালত বেনজীর আহমেদকে দেশত্যাগে নিষেধাজ্ঞাসহ কিছু শর্তে জামিন দিয়েছেন। বিষয়টি জানার পরপরই সরকার দেশটিতে নিয়োজিত আইনজীবী প্রতিষ্ঠানকে জামিন বাতিলের আবেদন করতে এবং আদালতে প্রয়োজনীয় পিটিশন দাখিলের নির্দেশ দিয়েছে।
তিনি বলেন, ইউএই রাষ্ট্রদূতের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে। বেনজীর আহমেদের জামিনের শর্ত জানতে আদালতের আদেশের সত্যায়িত অনুলিপি চাওয়া হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি ও কূটনৈতিক— উভয় প্রক্রিয়াই চলমান। তবে তার কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলে সরকারের সন্দেহ রয়েছে।
সাম্প্রতিক সময়ে মতিঝিলে মেট্রোরেলের পিলারের নিচে বোমাসদৃশ বস্তু এবং আশুলিয়ায় পরিত্যক্ত ব্যাগ উদ্ধারের ঘটনাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশেষ টিম এ বিষয়ে সতর্ক রয়েছে।
তিনি জানান, পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের সময় পুরো টিম যেন একসঙ্গে চা খেতে বা বিশ্রামে না যায়, সে নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো পুলিশ যানবাহন যেন অরক্ষিত অবস্থায় না থাকে এবং অন্তত একজন সদস্য সবসময় গাড়ির কাছে থাকেন— এ নির্দেশনাও দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি পুলিশের স্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থার অংশ। এ নিয়ে ভিন্নভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই।
আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা প্রসঙ্গে তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত দলটির বড় ধরনের নাশকতা চালানোর সক্ষমতা আছে বলে মনে হয় না। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার বিষয়ে তিনি বলেন, তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
Related Articles

রোহিঙ্গা সহায়তায় অস্ট্রেলিয়ার আড়াই কোটি ডলার অনুদান ঘোষণা

রোহিঙ্গা ইস্যুতে মানবিক সহায়তা হিসেবে অস্ট্রেলিয়া ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার...

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সোমবার...

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নবনিযুক্ত ভারতের...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমাদের দেশটাকে পরিষ্কার...