Home প্রচ্ছদ বিশেষ দিনে বাবা-মায়ের সঙ্গে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করি: মিম

বিশেষ দিনে বাবা-মায়ের সঙ্গে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করি: মিম

Share

তারকা অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিমের জন্মদিন আজ। রাজশাহীর বাঘা উপজেলায় তাঁর জন্ম। বাবার চাকরি সূত্রে ভোলা ও কুমিল্লায় এ অভিনেত্রীর অনেকটা সময় কেটেছে। সুন্দরী প্রতিযোগিতা দিয়ে পথচলা শুরু হলেও সৌন্দর্য আর অভিনয় দক্ষতায় জিতেছেন দর্শক হৃদয়। ঘরোয়াভাবেই এবারের জন্মদিন উদযাপন করতে চান তিনি।

বিশেষ এই দিনটি উদযাপন প্রসঙ্গে মিম বলেন, ‘প্রতি বছরই নিজের জন্মদিনটি নানা কারণে বিশেষ হয়ে থাকে। আগের দিন রাত থেকে জন্মদিন পালন, জন্মদিনটি ঘিরে আমি সারপ্রাইজড হই। জন্মদিনে বাবা-মায়ের সঙ্গে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। একটি বহুজাতিক কোম্পানি আমাকে নিয়ে জন্মদিনের বিশেষ আয়োজন করেছে। সেখানে হাজির হব। দিনটি ঘিরে স্বামী সনির নানা পরিকল্পনাতো থাকেই। ভক্ত-দর্শকের উন্মাদনাও আমাকে মুগ্ধ করে। ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ, তিনি আমাকে সুন্দর শৃঙ্খলিত পরিপাটি এক জীবন উপহার দিয়েছেন।’

নাটকের মিমকে এখন আর দেখাই যায় না। মানসম্মত সিনেমা পেলে অভিনয় করছেন তিনি। তাঁর ক্যারিয়ারের আলোচিত সিনেমা রায়হান রাফীর ‘পরাণ’। শিগগিরই নতুন একটি কাজের সুখবর সবাইকে দিবেন বলে জানান এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি বাংলা সাহিত্যে স্নাতক করা এই অভিনেত্রী লেখালেখিও করছেন। তাঁর লেখা ‘শ্রাবণের বৃষ্টিতে ভেজা’ ও পূর্ণতা শিরোনামে দুটি উপন্যাস প্রকাশ হয়েছে।

Related Articles

থাইল্যান্ড ছাড়ল রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঁচ...

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো...