Home জাতীয় বিএনপি জনগণের সরকার: পানিসম্পদমন্ত্রী

বিএনপি জনগণের সরকার: পানিসম্পদমন্ত্রী

Share

পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিগত ১৭ বছর যারা ক্ষমতায় ছিল, তারা ব্যক্তিস্বার্থে কাজ করেছে। বড় বড় প্রকল্পের মাধ্যমে দুর্নীতি করেছে, জনগণের কথা ভাবেনি। বিএনপি জনগণের সরকার। তাই জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে খাল খনন ও পুনঃখননের কাজ হাতে নিয়েছি।

তিনি বলেন, আমরা ভবদহ পাড়ের মানুষের কথা চিন্তা করে পানি নিষ্কাশনের জন্য নানা ধরনের পরিকল্পনা নিয়েছি। আশা করছি, সেই পরিকল্পনা বাস্তবায়ন হলে এ অঞ্চলের ১০ থেকে ১২ লাখ মানুষের জীবনমানের উন্নয়ন হবে।

শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টার সময় যশোরের অভয়নগর উপজেলার ভবদাহ সুইচগেট এলাকার ভবদাহ মহাবিদ্যালয়ের মাঠে এসব কথা বলেন তিনি।

শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেন, বিগত সরকারের আমলে ১৭ বছর পার হয়ে গেছে কিন্তু যশোর অঞ্চলের জনগণের জলাবদ্ধতা সমস্যার সমাধান হয়নি। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছিলেন, ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে। ক্ষমতায় আসার আট মাসের মধ্যে জনগণের সেই প্রত্যাশা পূরণ করেছি। বিভিন্ন জেলায় খাল খনন ও পুনঃখনন করছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গনি। এ ছাড়া যশোরের জেলা প্রশাসক আশেক হাসান, পুলিশ সুপার রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

Related Articles

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর আপাতত হচ্ছে না। দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক...

মোরগ পোলাও খাইয়ে অচেতন, লুট ২ হাজার ভরি স্বর্ণ

রাজধানীর ধানমন্ডির ৬/এ এলাকায় আনাম র‍্যাংকস প্লাজার পূরবী জুয়েলার্স থেকে বিপুল পরিমাণ...

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, নির্ধারিত সময়ে পাঠানো যাবে মেসেজ

দীর্ঘদিনের প্রত্যাশিত ‘শিডিউলড মেসেজ’ সুবিধা চালু করছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। নতুন...

পশ্চিমবঙ্গে মাদরাসা নিয়ে বড় পরিবর্তন রাজ্য সরকার

ভারতের পশ্চিমবঙ্গের মাদরাসাগুলোর সাপ্তাহিক ছুটির নিয়মে বড় পরিবর্তন এনেছে রাজ্য সরকার। নতুন...