Home খেলাধুলা বাংলাদেশকে সঙ্গে করে বিদায় নিল ভারত

বাংলাদেশকে সঙ্গে করে বিদায় নিল ভারত

Share

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব থেকে ভারতের সঙ্গে বিদায় নিশ্চিত হলো বাংলাদেশেরও। মঙ্গলবার হংকংয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করায় জামাল ভূঁইয়াদের আশা কার্যত শেষ হয়ে গিয়েছিল। দিনের অন্য ম্যাচে সিঙ্গাপুর ২-১ গোলে ভারতকে হারায়। এতে বাংলাদেশ ও ভারত দুই দলেরই বিদায় ঘণ্টা বেজে যায়।

‘সি’ গ্রুপে চার ম্যাচ শেষে ৮ পয়েন্ট করে নিয়ে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর ও হংকং। অন্যদিকে, সমান ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে ভারত তৃতীয় এবং বাংলাদেশ চতুর্থ স্থানে অবস্থান করছে। ফলে নভেম্বরে ও আগামী বছরের মার্চে গ্রুপে দুই দলের বাকি ম্যাচগুলো এখন কেবলই নিয়মরক্ষার লড়াইয়ে পরিণত হলো।

অনেক আশা জাগিয়ে বাছাইপর্ব শুরু করেছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে ড্র দিয়ে মিশন শুরু করলেও এরপর সিঙ্গাপুরের কাছে ঘরের মাঠে ২-১ এবং হংকংয়ের কাছে ৪-৩ ব্যবধানে হেরে খাদের কিনারায় চলে যায় হাভিয়ের কাবরেরার দল। হামজা চৌধুরী, শমিত সোমদের মতো প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তি প্রত্যাশা বাড়ালেও, শেষ পর্যন্ত তা স্বপ্নভঙ্গের গল্পেই শেষ হলো।

বাছাইপর্ব থেকে বিদায় নিশ্চিত হওয়ায় এখন বাকি ম্যাচগুলোতে র‍্যাঙ্কিংয়ে উন্নতি এবং আগামী টুর্নামেন্টের জন্য দল গোছানোর দিকেই মনোযোগ থাকবে বাংলাদেশের।

Related Articles

থাইল্যান্ড ছাড়ল রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঁচ...

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো...