Home জাতীয় বগুড়া সিটি করপোরেশন ও ৫ নতুন উপজেলা গঠন

বগুড়া সিটি করপোরেশন ও ৫ নতুন উপজেলা গঠন

Share

বগুড়া সিটি করপোরেশন গঠনের অনুমোদন দিয়েছে সরকার। পাশাপাশি দেশের ৪টি জেলায় ৫টি নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নতুন উপজেলাগুলো হলো— বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষীপুরের সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’।

নিকার বৈঠক সূত্রে জানা গেছে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা, স্থানীয় পর্যায়ে সেবা সহজ করা এবং জনসংখ্যা ও ভৌগোলিক বিস্তৃতি বিবেচনায় এসব নতুন প্রশাসনিক ইউনিট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related Articles

গুরুতর অভিযোগ তুলে তামিলনাড়ুতে পুনর্নির্বাচনের দাবি

তামিলনাড়ুতে নতুন করে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন জোহোর সহ-প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু। বিধানসভা...

কুষ্টিয়া সরকারি কলেজে আমির হামজাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান

কুষ্টিয়ায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে তুমুল হট্টগোলের মুখে পড়েন কুষ্টিয়া-৩ আসনের...

প্রধানমন্ত্রীর সঙ্গে টিআইবির নির্বাহী পরিচালকের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক...

কর্মকর্তাদের সেবার মাধ্যমে জনগণ যেন রাষ্ট্রের মালিকানা অনুভব করেন: প্রধানমন্ত্রী

ভয়ভীতি বা দ্বিধা না রেখে জনকল্যাণে নিরপেক্ষভাবে প্রশাসনের কর্মকর্তাদের কাজ করার আহ্বান...