Home জাতীয় বগুড়ায় প্রধানমন্ত্রী কখন কী করবেন, সফরসূচি প্রকাশ

বগুড়ায় প্রধানমন্ত্রী কখন কী করবেন, সফরসূচি প্রকাশ

Share

বগুড়া সিটি করপোরেশন উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে সোমবার (২০ এপ্রিল) বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি কখন কী করবেন, এ বিষয়ে সফরসূচি প্রকাশ করেছে বিএনপির মিডিয়া উইং।

প্রধানমন্ত্রীর বগুড়া সফরের কর্মসূচি

সকাল সাড়ে ১০টা : বগুড়া সার্কিট হাউজে উপস্থিত হবেন

বেলা ১১টা : বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন ও ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন

বেলা সাড়ে ১১টা : বগুড়া পৌর ভবনে উপস্থিতি ও নবসৃষ্ট বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করবেন।

দুপুর পৌনে ১টা : গাবতলী উপজেলার বাগবাড়িতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন করবেন।

দুপুর দেড়টা : শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড প্রদান অনুষ্ঠানে যোগদান।

দুপুর পৌনে ২টা : বাগবাড়ী নশিপুরে অবস্থিত চৌকিরদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন।

বেলা আড়াইটা : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাবার বাড়িতে উপস্থিত হবেন।

বিকেল সাড়ে ৩টা : বগুড়া সার্কিট হাউজে যাত্রাবিরতি।

বিকেল ৪টা : আলতাফুন্নেছা খেলার মাঠে বগুড়া জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগদান।

সন্ধ্যা পৌনে ৬টা : বগুড়া প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন করবেন।

বিকেল ৫টা ৫০ মিনিট : বগুড়া বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করবেন।

সন্ধ্যা ৬টা : ঢাকার উদ্দেশে সড়ক পথে যাত্রা।

Related Articles

পুশইন বন্ধে ভারতকে অন্তত ১৩টি চিঠি দিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভারতের পুশইনের চেষ্টা বিজিবি শক্তভাবে প্রতিহত...

মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল শ্রেণী রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে : যুবদল সভাপতি

বাংলাদেশে মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল শ্রেণী রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য...

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিশ্ব ফুটবলে ব্রাজিল এমন একটি নাম, যার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য গৌরবগাথা,...

ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলা এবং টিকা ব্যবস্থাপনায় ব্যর্থতার...