Home প্রচ্ছদ ফরিদপুরে কনসার্টে ইট-পাটকেল ও বিশৃঙ্ক্ষলা, যা বললেন জেমস

ফরিদপুরে কনসার্টে ইট-পাটকেল ও বিশৃঙ্ক্ষলা, যা বললেন জেমস

Share

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসবের সমাপনী রাতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। নগরবাউল জেমসের কনসার্ট চলাকালীন বহিরাগতদের ইটপাটকেল নিক্ষেপে ও বিশৃঙ্খলার কারণে অনুষ্ঠানটি বাতিল হয়ে যায়। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জিলা স্কুল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, ‘ফরিদপুরের ওই কনসার্টে অংশ নিতে সাড়ে সাতটায় পৌঁছাই। এরপর আমরা গেস্ট হাউসে ছিলাম। সেখানেই জানতে পারি অনুস্থানস্থলে বিশৃঙ্খলা হচ্ছে। রাত সাড়ে ১০টায় বিশৃঙ্খলা চরম আকার ধারণ করলে অনুষ্ঠান বাতিল করে সেটি আমাদের জানানো হয়। পরে আমরা ঢাকায় চলে আসি।’

এদিকে জেমস বলছেন, ‘কনসার্ট বাতিলের পেছনে রয়েছে আয়োজকদের অব্যবস্থাপনা ও ব্যর্থতা।’

পুনর্মিলনী অনুষ্ঠানটি নিবন্ধিত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জন্য সীমাবদ্ধ রাখা হয়েছিল।তবে জেমসের গান শোনার জন্য কয়েক হাজার অনিবন্ধিত দর্শক স্কুলের বাইরে ভিড় করেন। জায়গার সংকুলান না হওয়ায় তাদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া সম্ভব হয়নি। পরিস্থিতি সামাল দিতে স্কুলের বাইরে দুটি বড় প্রজেক্টর বসানো হলেও তাতে বহিরাগতদের অসন্তোষ কমেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে উত্তেজিত জনতা স্কুলের দেয়াল টপকে ভেতরে ঢোকার চেষ্টা করে।

বাধা পেলে তারা স্কুল প্রাঙ্গণ ও মঞ্চ লক্ষ্য করে এলোপাতাড়ি ইট নিক্ষেপ শুরু করে। এতে আয়োজক কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শামীমসহ অন্তত ২৫-৩০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Related Articles

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

শিউলি ফুলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে ভক্তদের কাছ থেকেই ফুলের সঙ্গে...

জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ আছে: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে বিরোধী দল জামায়াতে ইসলামীর সম্পর্ক রয়েছে বলে...

স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম

জনগণের ভোটাধিকার নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার...

হাজারো ডিসেম্বর যাবে, কিন্তু শেখ হাসিনা আর ফিরবেন না: রাশেদ খাঁন

হাজারো ডিসেম্বর চলে যাবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবে না বলে...