Home জাতীয় প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

Share

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফের এইচ বিএন আবিয়াহ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন।

তথ্যটি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।

শাহাদাৎ স্বাধীন বলেন, ‘সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পত্র পৌঁছে দিয়েছেন সৌদি আরবের রাষ্ট্রদূত। এসময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বৈঠকে আলোচনা করেন তারা।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার নেওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে তারেক রহমান মালয়েশিয়া ও চীন সফর করেছেন।

Related Articles

বাংলাদেশে আল-কায়দা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

সন্ত্রাসবাদী গোষ্ঠী আল-কায়দা বাংলাদেশে সক্রিয় সেল গঠনের মাধ্যমে নেটওয়ার্ক সম্প্রসারণের চেষ্টা করছে...

প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলস কাজ করছেন প্রধানমন্ত্রী : রিজভী

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করছেন বলে জানিয়েছেন...

শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে, জানে না বাংলাদেশ : চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত...

বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

বাংলাদেশকে অন্য কোনো দেশের আদলে নয়, একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে...