Home আন্তর্জাতিক প্রত্যেক আমেরিকান পাবেন ২ হাজার ডলার, ঘোষণা ট্রাম্পের

প্রত্যেক আমেরিকান পাবেন ২ হাজার ডলার, ঘোষণা ট্রাম্পের

Share

শুল্ক রাজস্ব থেকে দেশের প্রত্যেক নাগরিক অন্তত দুই হাজার ডলার করে পাবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (৯ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এই ঘোষণা দেন। এ পরিকল্পনা বাস্তবায়নে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন।

ট্রাম্প লেখেন, উচ্চ আয়ের ব্যক্তিরা বাদে, প্রত্যেককে কমপক্ষে দুই হাজার ডলার লভ্যাংশ প্রদান করা হবে। যদিও কীভাবে এই লভ্যাংশ আমেরিকানরা পাবেন সে বিষয়ে পরিষ্কারভাবে কিছু বলেননি তিনি।

তবে, বিষয়টি নিয়ে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবিসিকে দেওয়া সাক্ষাতকারে বলেছেন, এই ডিভিডেন্ড বা লভ্যাংশ বিভিন্ন রূপে আসতে পারে। তিনি জানান, এটি কর কমানোর মাধ্যমেও দেওয়া হতে পারে, যেমন টিপসে কর বাদ দেওয়া এবং ওভারটাইমে করমুক্ত সুবিধা।

বর্তমানে ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি নিয়ে সুপ্রিম কোর্টে বিতর্ক চলছে এবং সরকারি অচলাবস্থার কারণে খাবার সহায়তা কর্মসূচি ব্যাহত হওয়ায় ৪০ দিন ধরে শাটডাউন পরিস্থিতি চলছে।

ট্রাম্প নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন, শুল্কের বিরোধীরা নির্বোধ। প্রায় শূন্য মুদ্রাস্ফীতি এবং রেকর্ড শেয়ার বাজার মূল্যসহ যুক্তরাষ্ট্র এখন বিশ্বের সবচেয়ে ধনী ও সম্মানিত দেশ। তিনি দাবি করেন, শুল্ক থেকে অর্জিত রাজস্বে ট্রিলিয়ন ডলার এসেছে যা দিয়ে শিগগিরই ৩৭ ট্রিলিয়ন ডলারের জাতীয় ঋণ পরিশোধ শুরু করা যাবে।

Related Articles

ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলা এবং টিকা ব্যবস্থাপনায় ব্যর্থতার...

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামি শনাক্ত ও আইনের আওতায় আনায় আইন, বিচার ও...

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে আব্দুল...

৭৪ ভোটের ৭৩ ভোট তামিমের, হলেন বিসিবি সভাপতি

নির্বাচন ঘিরে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিবেশটা ছিল অন্য রকম। পরিবেশ...