Home প্রচ্ছদ পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত বলে বিপাকে রাশমিকা

পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত বলে বিপাকে রাশমিকা

Share

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অভিনেতা জগপতি বাবুর জি ফাইভ টক শো ‘জয়ম্মু নিশ্চায়াম্মু রা’-তে ঋতুস্রাব বা পিরিয়ড নিয়ে কথা বলতে গিয়ে রাশমিকা এমন একটি মন্তব্য করে বসেন, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে।

টক শো-তে রাশমিকা মান্দানা বলেছিলেন, ‘পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত, যাতে মহিলারা মাসের এই দিনগুলোয় যে তীব্র ব্যথা অনুভব করেন, তা যেন পুরুষরাও টের পান।’

এই বক্তব্যটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় পক্ষে-বিপক্ষে আলোচনা ও বিতর্ক। সমালোচনার মুখে পড়ে অভিনেত্রী সম্প্রতি নিজের আক্ষেপের কথা জানিয়েছেন।

রাশমিকার এক ভক্ত ‘এক্স’ (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে ওই শো-এর একটি ক্লিপ শেয়ার করে নিয়ে অভিনেত্রীর মন্তব্যের আসল উদ্দেশ্য পরিষ্কার করার চেষ্টা করেন।

সেই পোস্টের জবাবে অভিনেত্রী নিজের হতাশা প্রকাশ করে লেখেন, ‘এবং এটি নিয়ে কেউ কথা বলবে না। শো এবং ইন্টারভিউতে যাওয়া নিয়ে এর জন্য ভয় লাগে আমার আজকাল। আমি কিছু বলতে চাইছি এবং সেটিকে সম্পূর্ণরূপে অন্যভাবে নেওয়া হচ্ছে।’

Related Articles

থাইল্যান্ড ছাড়ল রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঁচ...

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো...